বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দেউলিয়া হয়ে গেছে বিএনপি কমিটমেন্টের অভাবে  : ওবায়দুল কাদের

 

 

নিজস্ব প্রতিবেদক : ওবায়দুল কাদেরকমিটমেন্টের (অঙ্গীকার) অভাবে বিএনপি দেউলিয়া হয়ে গেছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ছাত্রলীগের যৌথসভায় তিনি এ মন্তব্য করেন। ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত জনসভা সফল করার প্রস্তুতি হিসেবে এ যৌথসভার আয়োজন করা হয়।
ওবায়দুল কাদের বলেন, ‘সততা, সাহস ও কমিটমেন্টের অভাবে বিএনপি আজ দেউলিয়া হয়ে গেছে। কতোটা দেউলিয়া হয়ে গেছে, সম্মেলন অনুষ্ঠানের জন্য বিএনপি এখন অনুমতি চায়। সরকার যদি তাদের কাউন্সিলে বাধা দিতো, তাহলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুমতি পেতো না।’

d04aa732983f2415c0b444b5ddd24aec-
বিএনপির মধ্যে হতাশা বিরাজ করছে মন্তব্য করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘বিএনপির রাজনীতিতে যে সংকটের ছায়া তা থেকে তারা বেরিয়ে আসতে পারছে না। বিএনপির মধ্যে হতাশা বিরাজ করছে। তারা বলছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনে নাকি বাধা দেওয়া হচ্ছে। আসলে কেউ বাধা দেয়নি। নিজেরাই নিজেদের জন্য বাধা।’
কিছু লোক রাজনীতিতে ব্যর্থ হয়ে ওয়ান-ইলেভেনের মতো পরিস্থিতির স্বপ্ন দেখে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘যারা এখনও ভাবছেন দেশে ওয়ান-ইলেভেনের মতো পরিস্থিতি হবে, তাহলে ভুল করছেন। এ স্বপ্ন আর কখনো বাস্তবায়ন হবে না।’

 

 

এ সময় আগামী ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভা সফল করতে ছাত্রলীগের নেতা-কর্মীদের বিভিন্ন নির্দেশনা দেন তিনি।
ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে যৌথসভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক, ড. আব্দুর রাজ্জাক, হাবিবুর রহমান সিরাজ, এনামুল হক শামীম, ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসাইন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান