,

‘চ্যাম্পিয়ন হওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ’

4স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপে নিজেদের ভালোভাবেই মেলে ধরেছেন টাইগাররা। শ্রীলঙ্কা ও পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে টুর্নামেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশ। এখন তাদের সামনে লক্ষ্য একটাই, এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়ে প্রথমবারের মতো শিরোপায় চুমু এঁকে দেয়া। এর জন্য নিজেদের সেরাটা ঢেলে দিতে মুখিয়ে রয়েছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান জানালেন, চ্যাম্পিয়ন হওয়ার জন্য তারা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেটের বড় ব্যবধানে জয় তুলে নিয়ে এশিয়া কাপের ফাইনালের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ। ৬ মার্চ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আরেক ফাইনালিস্ট ভারতের মুখোমুখি হবে স্বাগতিকরা। ভারত-বাধা টপকাতে পারলেই ঘরের মাঠে চলমান এশিয়া কাপের ট্রফিটা ঘরেই রাখতে পারবেন মাশরাফি-তামিমরা।

এর জন্য জ্বলে উঠতে হবে টাইগারদের অন্যতম সেরা সাকিব আল হাসানকে। বিশ্বসেরা অলরাউন্ডার হিসেবেই ব্যাটে-বলে দুই বিভাগে তার কাছে অনেক প্রত্যাশা থাকে দলের। হ্যাঁ, কখনো কখনো খারাপ সময় যায় ক্রিকেটারদের। ব্যতিক্রম নন সাকিবও। তার পরেও বিশ্বমানের ক্রিকেটার সাকিব ফাইনালে আগুন ঝরাবেন, ভক্তদের প্রত্যাশা এমনই।

সেই প্রত্যাশার বিষয়টি বুঝতে বাকি নেই সাকিবেরও। নিজেকে উজাড় করে দিতে মুখিয়ে রয়েছেন তিনি। যা ফুটে উঠেছে তার ছোট্ট বার্তাতেই, ‘আমরা এখন ফাইনালে। এবার চ্যাম্পিয়ন হওয়ার জন্য সবচাইতে বেশি প্রতিজ্ঞাবদ্ধ।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা