,

তাসকিনের হাতে ধোনির কাটা মুণ্ডু!

Taskin20160304151225স্পোর্টস ডেস্ক : ফাইনালের বল গড়ানোর আগে ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি ও বাংলাদেশের বোলার তাসকিন আহমেদের ছবি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ভাইরাল হয়ে গিয়েছে।

কী সেই ছবি? ফটোশপের কল্যাণে এই ছবিতে দেখা যাচ্ছে, তাসকিনের হাতে ভারত অধিনায়ক ধোনির কাটা মুণ্ডু। এই ছবি কীসের ইঙ্গিত? তবে কি ফাইনালে ভারতকে একপ্রকার উড়িয়েই দেবে বাংলাদেশ? মাঠের লড়াইয়ের সময় এখনও আসেনি। তার আগেই মাঠের বাইরের লড়াই কিন্তু শুরু হয়ে গিয়েছে।

ধোনি বাংলাদেশকে সমীহ করছেন। বাংলাদেশ অধিনায়ক মাশরাফি মর্তুজাও ভারতকে ফেভারিট ঘোষণা করেছেন। দুই দলের অধিনায়কই পরস্পরকে গুরুত্ব দিচ্ছেন। মাঝখান থেকে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ছড়িয়ে গেল ধোনির কাটা মুণ্ডু হাতে তাসকিনের ছবি।

সম্প্রতি ভারত ও বাংলাদেশের ক্রিকেট ম্যাচ নিয়ে কম উত্তাপ ছড়ায়নি। অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে ভারত ও বাংলাদেশ ম্যাচ নিয়েও কম জলঘোলা হয়নি।

তবে ফেসবুক দুনিয়ায় এই ছবিকে কম স্বাগত জানাতেই দেখা গেছে। অনেকেই বলছেন, এমন ছবি বানানো কোনভাবেই ঠিক হয়নি। এমনটা করা যেন অসুস্থ মানসিকতারই বহিঃপ্রকাশ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা