,

রওশনকে বিরোধীদলীয় নেতা করা অসাংবিধানিক : জিএম কাদের

15258_114075খুলনা প্রতিনিধি : গেজেট করে জাতীয় পার্টির (জাপা) সিনিয়র ভাইস চেয়ারম্যান রওশন এরশাদকে বিরোধীদলীয় নেতা হিসেবে ঘোষণা অসাংবিধানিক বলে মন্তব্য করেছেন দলের কো-চেয়ারম্যান জি এম কাদের। একই সঙ্গে তিনি বলেছেন, জাপার কয়েকজন নেতার মন্ত্রী হওয়া অসাংবিধানিক।

শুক্রবার দুপুরে খুলনায় মহানগর জাতীয় পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

জি এম কাদের বলেন, “সাংবিধানিকভাবে জাতীয় পার্টির নেত্রী রওশন এরশাদকে গেজেট করে বিরোধীদলীয় নেত্রী করা হয়েছে। তারপর সেই দলের নেতাদের মন্ত্রী হওয়ার বিষয়টি সাংবিধানিকভাবে সাংঘর্ষিক। এই বিষয়ের অবসান হতে হবে।”

২০০৮ সালের জাতীয় নির্বাচনে জাতীয় পার্টিকে ১৪ দলভুক্ত হতে বাধ্য করা হয়েছিল দাবি করে সাবেক মহাজোট সরকারের এই মন্ত্রী বলেন, “১৯৯১ সালের নির্বাচনে চরম প্রতিকূল অবস্থায়ও এককভাবে নির্বাচন করে জাতীয় পার্টি সফলতা পেয়েছিল।”

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে সাবেক এই মন্ত্রী বলেন, “কোনো দলের লেজুড়বৃত্তি করলে জাতীয় পার্টি বিলীন হয়ে যাবে। তাই এককভাবে দলকে সংগঠিত করে নির্বাচনে অংশ নিতে হবে।”

পরে জি এম কাদের খুলনা জেলা জাপার সভাপতি হিসেবে আবুল হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে তরিকুল ইসলামের নাম ঘোষণা করেন। পরে তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের অনুমোদন নিতে পরামর্শ দেন তিনি।

সম্মেলনে অতিথি বক্তা ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি শেখ হারুনুর রশিদ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা