,

আয়লানের মৃত্যু: দুই সিরীয়র কারাদণ্ড

9761980a8b1bb6a49d3bfeb122762dee-56d971e5c8825অভিবাসন-প্রত্যাশী সিরীয় শিশু আয়লান কুর্দিসহ সাগরে ডুবে পাঁচজনের মৃত্যুর ঘটনায় সিরিয়ার দুই নাগরিককে চার বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।শুক্রবার তুরস্কের একটি আদালত এই দণ্ডাদেশ দেন। খবর বিবিসি অনলাইনের।

দণ্ডাদেশ পাওয়া দুই ব্যক্তি হলেন: মুয়াফাকা আলাবাস ও আসেম আলফ্রাহাদ। আয়লানসহ পাঁচজনের ‘অবহেলার কারণে’ মৃত্যুর ঘটনায় তাঁদের দুজনের এ দণ্ড দেওয়া হয়।
ইউরোপে পাড়ি জমানোর উদ্দেশে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া ছেড়ে তুরস্কে যায় আয়লানের পরিবার। সেখান থেকে গ্রিসে যাওয়ার পথে সাগরে নৌকা ডুবে মারা যায় তিন বছরের শিশু আয়লান, তার মা ও আরেক ভাই। বেঁচে যান বাবা আবদুল্লাহ। সৈকতে পড়ে থাকা আয়লানের মরদেহের ছবি গণমাধ্যমে প্রকাশিত হলে বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা