,

ফেসবুকে প্রতারণা : ১২ বিদেশিসহ আটক ১৪

images (27)ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অভিনব কায়দায় প্রতারণার অভিযোগে আন্তর্জাতিক সাইবার প্রতারক চক্রের ১৪ সদস্যকে আটক করেছে র‌্যাব। আটকদের মধ্যে ১২ জন বিদেশি নাগরিক।শুক্রবার (৪ মার্চ) দুপুরে এ তথ্য জানিয়েছেন র‌্যাবের মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক মেজর মাকসুদুল ইসলাম।তিনি বলেন, রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রতারক চক্রের ১৪ সদস্যকে আটক করা হয়। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মোবাইল, ল্যাপটপ, ডলারসহ টাকা উদ্ধার করা হয়েছে।

আটকেরা হলেন নাইজেরিয়ান আইব্যা (৩০), কেসি (৩০), এডউইন (৩৫), ইমনেয়ার (৩৩), কসমডস আলকুজমুজিন ওকউলিজি (৫১), জোসোয়া (২৭), ইব্রাহিম (২৭), জাসোনোমা (৪১), ওসমান (২৭), ক্যামেরুনের সানজো (৩৬), আনট প্রিজো (৪২), কঙ্গোর বিসেন্স (২৯), বাংলাদেশি মামুন মোকারম (৩৮) ও সুলতান মাহমুদ (২৬) ।

বিকেলে এ বিষয়ে সংবাদ সম্মেলনে র‌্যাব-১ এর পরিচালক তুহিন মোহাম্মদ মাসুদ বলেন, নানা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে শিক্ষিত ধনী এমন মহিলাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা হয়। পরে বিভিন্ন কৌশল ব্যবহার করে প্রতারণার ফাঁদ পেতে লাখ-লাখ টাকা হাতিয়ে নেয় চক্রটি।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে যে মেয়ে বন্ধুটির সঙ্গে বন্ধুত্ব গড়ে উঠেছে। নিয়মিত যোগাযোগ হচ্ছে, সেই বন্ধুর নামে প্রথমে উপহার পাঠিয়ে দেওয়া হয়। পরে উপহারটি শুল্ক বিভাগ থেকে বের করতে টাকা লাগবে বলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয় তারা।
র‌্যাব-১ পরিচালক বলেন, আটক বিদেশিরা দীর্ঘদিন ধরে এদেশে অবৈধভাবে বসবাস করে আসছে। তাদের কোনো বৈধ পাসপোর্ট পাওয়া যায়নি।
আটকদের নামে মামলা করা হবে বলেও জানান তুহিন মোহাম্মদ মাসুদ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা