বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানের সান্তনার জয়

PakTeamjpg_2016-02-29_23-19-48-400x233স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের শিরোপাজয়ের লড়াই থেকে আগেই ছিটকে গেছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। বাংলাদেশের দারুণ নৈপুণ্য এই দুই দলের মুখোমুখি লড়াইকে পরিণত করেছে সৌজন্য রক্ষার লড়াইয়ে। সান্ত¡নাসূচক জয় নিয়ে দেশে ফেরার সেই লড়াইয়ে জয় পেয়েছে পাকিস্তান। হেরেই বিদায় নিতে হয়েছে শ্রীলঙ্কাকে। ১৫১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চার বল বাকি থাকতেই ছয় উইকেটের জয় তুলে নিয়েছে আফ্রিদির দল।
১৫১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ২৩ রান যোগ করেছিলেন হাফিজ ও সারজিল। চতুর্থ ওভারে হাফিজের উইকেটটি নিয়েছেন সেহান জয়সুরিয়া। তবে দ্বিতীয় উইকেটে ৩৫ রানের জুটি গড়ে শ্রীলঙ্কান বোলারদের আরো কিছুক্ষণ ভুগিয়েছেন সারজিল ও সরফরাজ আহমেদ। অষ্টম ওভারের প্রথম বলে সারজিলের উইকেট তুলে নিয়ে লঙ্কান শিবিরে স্বস্তি ফিরিয়েছেন দিলশান। ২৪ বলে ৩১ রান করে ফিরেছেন সারজিল। ১৩তম ওভারে আউট হওয়ার আগে ২৭ বলে ৩৮ রানের ইনিংস খেলে পাকিস্তানকে জয়ের পথে অনেকখানি এগিয়ে দিয়েছিলেন সরফরাজ আহমেদ। শেষ কাজটা দারুণভাবে সেরে ফেলেছেন উমর আকমল ও শোয়েব মালিক। আকমল অবশ্য দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি। বাউন্ডারি লাইনে থিসারা পেরেরার দারুণ এক ক্যাচের সুবাদে ৩৭ বলে ৪৮ রানের ইনিংস খেলে ফিরতে হয়েছে আকমলকে। সে সময় জয় থেকে মাত্র এক রান দূরে ছিল পাকিস্তান। ১৩ রান করে শেষপর্যন্ত অপরাজিত ছিলেন মালিক।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ে নেমে ভালো নৈপুণ্য দেখাতে পারেননি পাকিস্তানের বোলাররা। ১৪ ওভার ব্যাটিং করে উদ্বোধনী জুটিতেই ১১০ রান জমা করেছিলেন দিলশান ও দিনেশ চান্দিমাল। ৫৮ রান করে চান্দিমাল আউট হয়ে গেলেও দিলশান শেষপর্যন্ত অপরাজিত ছিলেন ৫৬ বলে ৭৫ রানের দারুণ ইনিংস খেলে। এনটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান