,

ফেসবুকে সন্তানদের ছবি পোস্ট করলে জেল হতে পারে বাবা-মায়ের

 

 
প্রযুক্তি ডেস্ক : বাবা এবং মাকে সাবধান করে দিলেন ফ্রান্সের একটি আদালত। তাদের অপরাধ শিশুদের ছবি ক্রমাগত সোশাল মিডিয়াল পোস্ট করেন। এতে করে তাদের গোপনীয়তা এবং নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।ফ্রান্সের শক্তিশালী গোপনীয়তা বিষয়ক আইনে বলা আছে, সন্তান বা পরিবার নিয়ে গোপন বা অন্তরঙ্গ ছবি প্রকাশের দায়ে বাবা-মায়েদের এক বছরের জেল এবং ৪৫ হাজার ইউরো অর্থদণ্ডে দণ্ডিত হতে পারেন।

Fb

 

ইন্টারনেট বিষয়ক আইন এবং নীতিমাল বিশেষজ্ঞ এরিক ডেলক্রোইক্স জানান, সন্তানদের ছোটবেলার যেসব ছবি বাবা-মায়ের অনলাইনে প্রকাশ করেন তার জন্যে শিশুরা বড় হয়ে সহজেই বাবা-মাকে চৌদ্দ শিকের মাঝে ঢুকিয়ে দিতে পারবে।

আরেক বিশেষজ্ঞ ভিভিয়ানে গেলেস জানান, ফ্রান্সের আইনে সন্তানদের ছবি রক্ষার দায় বাবা-মায়ের ওপর ন্যস্ত। অনলাইনে টিনএজারদের ব্যবহারে অনেক সময়ই আমরা বিরক্ত হই। কিন্তু বাবা-মায়েরাও কম যান না। সন্তানের যেকোনো ছবি প্রকাশের আগে অভিভাবকদের ভাবা উচিত পরবর্তিতে তারা এ নিয়ে কি ধরনের প্রতিক্রিয়া জানাবে।

 

 

ইতিমধ্যে পুলিশ সাবধান করে দিয়েছে, যারা শিশুদের প্রতি যৌন আকাঙ্ক্ষা অনুভব করে, সন্তানের বিভিন্ন ধরনের ছবি অনলাইনে প্রকাশ করা হলে তারা ওই সব ব্যক্তিদের টার্গেটে পরিণত হতে পারেন। অপরাধীরা অনলাইন থেকেই শিশুদের শিকারে পরিণত করতে চান।

ফেসবুকের এক ভাইস প্রেসিডেন্ট জে পারিখ জানান, বাবা-মায়েরা যেন ফেসবুকে সন্তানদের যেকোনো ছবি প্রকাশ না করে সে বিষয়ে একটটি সিস্টেম দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। যেমন- মেয়ের একটি ছবি হঠাৎ করেই সবার সঙ্গে শেয়ার করতে চাইলেন। তখন ফেসবুকের সিস্টেম সাবধান করে দেবে যে, এই শিশুটি কি আপনার? আপনি কি এটা করতে চান?

 

 

ফ্রান্সের পুলিশ ইতিমধ্যে বাবা-মায়েদের সাবধান করে দিয়েছে, ফেসবুকে সন্তানের ছবি দেওয়া মানে তার বিপদ ডেকে আনা। কাজেই সন্তানকে রক্ষা করুন।

আবার বিশেষ কিছু পোস্টে বলা হয়, আপনি কি আপনার সন্তানকে নিয়ে গর্বিত। তবে তিনটি ছবি দিন। এ ধরনের পোস্টের জবাব না দিতে পরামর্শ দিয়েছে ফ্রান্সের পুলিশবাহিনী ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা