,

যারা  প্রতিবাদ করে তাদের বিরুদ্ধে মামলা দিচ্ছে সরকার: ফখরুল

 

 

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শুধু বিএনপি বা ২০ দল নয়, যারাই প্রতিবাদ করছেন, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে সরকার ত্রাস সৃষ্টি করছে। যাতে ভয়ে কেউ কথা না বলেন।তিনি বলেন, মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। খালেদা জিয়ার নেতৃত্বের দিকে তাকিয়ে আছে। জাতীয় কাউন্সিলের মাধ্যমে বিএনপি সারা দেশে ফিনিক্স পাখির মতো জেগে উঠবে।

image_150128_0

 

শুক্রবার বিকেলে রাজধানীর কাফরুলে হালিম ফাউন্ডেশন মডেল স্কুলে এক স্মরণ সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। কাফরুল থানা বিএনপির আহ্বায়ক আলী আজগর মাতুব্বরের স্মরণে এ সভার আয়োজন করে থানা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।মির্জা ফখরুল অভিযোগ করেন, সব অধিকার ছিনিয়ে নেয়া হচ্ছে। কথা বলা, লেখা, সংগঠন, সমাবেশ করতে বাধা দেয়া হচ্ছে। এক দলীয় শাসন বাস্তবায়নের জন্য গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে মানুষের অধিকারগুলোকে কেড়ে নিচ্ছে আওয়ামী লীগ। শুধু বিএনপি বা ২০ দল নয়, যারাই প্রতিবাদ করছেন, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে সরকার ত্রাস সৃষ্টি করছে। যাতে ভয়ে কেউ কথা না বলেন।

 

 

দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, মানুষের ভোটের অধিকার, গণতন্ত্রের অধিকার ফিরিয়ে আনতে হবে। আজ যে সংকট সৃষ্টি হয়েছে, তাতে শুধু বিএনপি ক্ষতিগ্রস্ত হচ্ছে না। পুরো জাতি বিপদের মধ্যে পড়েছে।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচন একটা তামাশা ছিল। পরবর্তী সময়ে সিটি করপোরেশন নির্বাচনও একটা তামাশায় পরিণত হয়েছিল। ইউনিয়নের নির্বাচনেও একই ঘটনার পুনরাবৃত্তি, একই দৃশ্য দেখা যাবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, বিভিন্ন জায়গায় বিএনপির প্রার্থীদের মনোনয়নপত্র ছিনিয়ে নেয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা