,

নেতা নির্বাচিত অগণতান্ত্রিক কাউন্সিলের আগে : হাছান মাহমুদ

 

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, কাউন্সিলের দুই সপ্তাহ আগে বিএনপি’র দুই শীর্ষ নেতা নির্বাচিত হওয়া অগণতান্ত্রিক।শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু স্বাধীনতা পরিষদ আয়োজিত ‘যুদ্ধাপরাধী মীর কাসেম আলীসহ সকল যুদ্ধাপরাধীর শাস্তি কার্যকর- দেশবাসী দেখতে চায়’ শীর্ষক মানবন্ধন ও সমাবেশে এ কথা বলেন। সংগঠনের নেতা জাকির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের উপ কমিটির সহ সম্পাদক এ্যাডভোকেট বলরাম পোদ্দার ও এম এ করিম প্রমুখ বক্তব্য রাখেন।

image_150121_0

হাসান মাহমুদ বলেন, রাজনৈতিক দলের নেতৃত্ব নির্বাচিত হয় কাউন্সিলের মাধ্যমে। বিএনপি সম্মেলনের আগেই চোরাপথে এবং অগণতান্ত্রিক উপায়ে দলের চেয়ারপার্সন এবং ভাইস-চেয়ারপার্সন নির্বাচিত করেছে, এটা অগণতান্ত্রিক।
তিনি বলেন, সকল রাজনৈতিক দলের নেতৃত্ব নির্বাচিত হয় কাউন্সিলের মাধ্যমে। কিন্তু বিএনপির ক্ষেত্রে হয়েছে তার উল্টো। আসলে কাউন্সিলে বেগম জিয়া ও তারেক রহমান তৃণমূলের বিক্ষোভের মুখে পরতে পারে এ ভয় থেকেই তড়িঘড়ি করে খালেদা জিয়া ও তারেক রহমানকে নির্বাচিত করা হয়েছে।

বিএনপি-জামায়াত একই বৃত্তে দুটি ফুল উল্লেখ করে মাহমুদ বলেন, বিএনপি-জামায়াত একই সঙ্গে রাজনীতি করছে শুধু তা-ই নয়, যারা পাকিস্তানের পতাকার জন্য যুদ্ধ করেছিল, বেগম খালেদা জিয়া তাদের মন্ত্রী বানিয়ে তাদের গাড়িতে আমাদের দেশের পতাকা তুলে দিয়েছিলেন। সুতরাং যুদ্ধাপরাধীদের সহযোগীরাও অপরাধী। অতএব তাদের সহযোগীদেরও বিচার হওয়া উচিত।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা