বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর আনন্দাশ্রু সোস্যাল মিডিয়ায়

 
নিজস্ব প্রতিবেদক : পাকিস্তানকে হারানোর আনন্দে কেঁদে ফেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাবুধবার এশিয়া কাপ টি-টোয়েন্টির বাংলাদেশ বনাম পাকিস্তানের খেলাটি গ্যালারিতে বসে দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রুদ্ধশ্বাসের এ খেলায় বাংলাদেশের জয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ওঠায় সঙ্গে থাকা কন্যা পুতুলকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন শেখ হাসিনা, সেখানে দাঁড়িয়েই পতাকা উড়িয়ে খেলোয়াড় ও দর্শকদের অভিবাদন জানান তিনি। প্রধানমন্ত্রীর এ ছবি ঝড় তুলেছে ভার্চুয়াল জগতে।

5bd6fee82680e88c9d28df839cc99891-56d86630b8341
প্রধানমন্ত্রীর কান্নাকে মায়ের মমতা, আবেগ বলেই আখ্যায়িত করেছেন অনেকে। ছবিগুলো ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক প্রধানমন্ত্রীর ছবি শেয়ার দিয়ে বলেছেন,‘জয় বাংলা।’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম লিখেছেন, ‘সব অনুভূতি ভাষায় প্রকাশ করার নয়। আজকের বিজয়ের গল্প সেরা লেখকরাও লিখতে পারবেন কিনা জানি না। মনে পড়ছিলো মুলতান, মনে পড়ছিলো ঢাকার গত এশিয়া কাপের ২ রানের ঘাটতি। বাংলাদেশ সর্বক্ষেত্রে পাল্টে যাচ্ছে দ্রুত।’
শহীদ আলতাফ মাহমুদের মেয়ে শাওন মাহমুদ তার ফেসবুক টাইমলাইনে ছবিগুলো শেয়ার করে লিখেছেন, ‘মায়ের জয় মানেই মেয়ের জয়। হাসু বুবুর জয় মানেই বাংলাদেশের জয়। ঠিক এই মুহূর্তে বাংলাদেশের জন্য সবচেয়ে শক্তিশালী বার্তা বহন করছে ছবিটি। ধন্যবাদ ছবি কারিগরকে।’ফেসবুকে আশরাফ সিদ্দিকী বিটু লিখেছেন,‘এ অশ্রু শক্তির, ভালবাসা, আমাদের আস্থার…জয় বাংলা।’ ফেসবুকে প্রধানমন্ত্রীর কান্নার ছবি শেয়ার করে সাঈদ মিজানুর রহমান লিখেছেন,‘আমাদের প্রধানমন্ত্রী, দেশরত্ন, জননেত্রী শেখ হাসিনা এভাবেই অশ্রুশিক্ত হয়েছেন। এই অশ্রু ঝরা মার্চ মাসে পাকিস্তানকে পরাজিত করার আনন্দে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’

 

 

পাকিস্তানকে হারানোর ম্যাচে প্রধানমন্ত্রীর আবেগঘন কয়েকটি মুহূর্ত‘কতোটা পার্থ্ক্য,এক নেত্রী আবেগে কাঁদেন দেশের জয়ে। আরেক নেত্রী কাঁদেন পাকিস্তানের পরাজয়ে,’ জয় বাংলা লিখেছেন আনিসুল হক সুমন।আজিজুল হাকিম নামের একজন লিখেছেন, ‘কিছু কান্নার জন্য সাহস লাগে।’

 

প্রধানমন্ত্রীর ছবি শেয়ার করে রাশেদ রনি লিখেছেন, ‘জয় বাংলার এই মেয়েটা যখন মাঠে বসে খেলা দেখে তখন ওই ১১টা বাঘ তখন গর্জে উঠে তুমুল উল্লাসে, জয় বাংলা।’রুশো আহমেদ নামে এক ফেসবুক ইউজার লিখেছেন ‘দামাল ছেলেদের বিজয়ে অশ্রুসিক্ত দেশের অভিভাবক।’‘Real lover of Bangladesh cricket team.. ’ সাবেক খেলোয়ার আরিফ খান জয় এমপি, প্রকাশ করেছেন তার অনুভূতি! ফজিলাতুন্নেছা বাপ্পী এমপি লিখেছেন ‘দেশের বিজয়ে এমন আবেগ যিনি ধারণ করেন তিনি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।’

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান