,

হাসপাতাল থেকে ৭ গ্রেনেড ও ৪৭টি গুলি উদ্ধার

 

 
নিজস্ব প্রতিবেদক : নওগাঁ সদর হাসপাতালের একটি সেপটিক ট্যাঙ্কি থেকে পরিত্যক্ত অবস্থায় ৭টি গ্রেনেড ও ৪৭টি গুলি উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার দুপুরে হাসপাতালের একটি সেপটিক ট্যাঙ্কি খনন করার সময় গ্রেনেড ও গুলিগুলো উদ্ধার করা হয়।

naogoan1457092238

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আনজুমান আরা জানান, সকাল থেকে হাসপাতালের তিনটি পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্কির সংস্কার কাজ শুরু হয়। সুইপাররা সেপটিক ট্যাঙ্কিগুলো পরিষ্কার করার সময় দক্ষিণ দিকের একটি থেকে প্রথমে একটি মরিচা ধরা গ্রেনেড পান। পরে থানায় সংবাদ দেওয়া হয়।

 
নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকিরুল ইসলাম জানান, গ্রেনেড উদ্ধারের তথ্যের ভিত্তিতে পুলিশের উপস্থিতে সতর্কতার সঙ্গে উদ্ধার কাজ শুরু করা হয়। শেষে মরিচা ধরা ৭টি গ্রেনেড ও ৪৭টি গুলি উদ্ধার করা হয়। গুলি ও গ্রেনেডের গায়ে পাঞ্জাবি মনোগ্রাম ও সোল্ডার ব্যাজ দেখে পুলিশ ধারণা করছে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানারদার বাহিনী এগুলো সেপটিক ট্যাঙ্কিতে ফেলে রেখে যায়।

তিনি আরো জানান, সেপটিক ট্যাঙ্কির আশপাশে আরো তল্লাশি করা হয়েছে। আর কোনো গ্রেনেড বা গুলি উদ্ধার হওয়ার সম্ভাবনা নেই।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ