,

মাত্র ৮৭তেই ১৩০০ সন্তানের বাবা!

Postmanডেস্ক রিপোর্ট : এবার বড় এক বিস্ময়কর খবর ছড়িয়েছে মার্কিন মুলুকে। মাত্র ৮৭ বছর বয়সেই ১৩০০ সন্তানের বাবা অশীতিপর এক পোস্টম্যান!
সেখানকার সংবাদমাধ্যমের খবর, সংখ্যাটা আরও বেশিও হতে পারে। তবে, ১৩০০ জনের বাবা যে তিনিই, সেটা ডিএনএ টেস্টেও প্রমাণিত। বৃদ্ধ নিজেও এ খবর অস্বীকার করছেন না। বরং এই কীর্তির জন্য গর্বিতবোধের কথা জানাচ্ছেন।

ঘটনার সূত্রপাত ২০০১ সালে। সে বছর বাবার পরিচয় জানতে প্রাইভেট গোয়েন্দাদের শরণাপন্ন হন দুই আমেরিকান। ওই তদন্ত গুটিয়ে আনতে পনেরো বছর লাগে তদন্তকারীদের। তবে তদন্তে গিয়ে গোয়েন্দারা খুঁজে পান এক বিস্ময়কর অবসরপ্রাপ্ত পোস্টম্যানের। তার বয়স এখন ৮৭।

প্রাইভেট গোয়েন্দারা জানতে পারেন, কেবল শরণাপন্ন দু’জনই নয়, এমন আরও ১ হাজার ২শ’ ৯৮ জনের বাবা অশীতিপর লোকটি। ডিএনএ পরীক্ষা করেই তারা পোস্টম্যানের ১৩০০ সন্তানের খোঁজ পেয়েছেন।

যদিও ওই পোস্টম্যানের নাম-পরিচয় প্রকাশ করতে চাইছেন না গোয়েন্দারা।

এ অদ্ভূত খবরে কী প্রতিক্রিয়া ৮৭ বছরের ওই বৃদ্ধের? সব শুনে এতটুকুও বিচলিত নন তিনি। বরং বলছিলেন, ‘সে একটা সময় কাটিয়েছি। তরুণীমহলে খুবই প্রিয় ছিলাম।’

পনেরো বছর পরে বাবার খোঁজ পেলেও ওই বৃদ্ধের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেননি সম্তানরা।

অবশ্য কিছু কিছু সংবাদমাধ্যম এই খবর দিলেও ‘ভুয়া’ বলে জানাচ্ছে অন্য কিছু সংবাদমাধ্যম।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ