,

যুবতী মেয়েরা যেভাবে বাংলাদেশ থেকে ভারতে পাচার হয় (ভিডিও)

7654-potiaনিউজ ডেস্ক : নারী পাচার নতুন নয়। যুগ যুগ ধরে চলে আসছে এ ব্যবসা। দেশের বড় একটি সিন্ডিকেট জড়িত রয়েছে এই অবৈধ ব্যবসার সঙ্গে।
এসব সিন্ডিকেট বিভিন্ন ধাপে ধাপে লোক সাজিয়ে কাজ করে। প্রথম ধাপে যারা কাজ করে তাদের দায়িত্ব থাকে উঠতি বয়সী মেয়েদের টার্গেট করা ও তাদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলা। দ্বিতীয় ধাপের কাজ থাকে ওইসব নারীদের সীমান্তে নিয়ে যাওয়া। আর তৃতীয় ধাপে যারা থাকেন তারা ওইসব মেয়েদের সীমান্ত পার করে ভারতের দালালের হাতে পৌঁছে দেয়।
শুধু প্রেমের সম্পর্কের মাধ্যমেই নয়, বন্ধুত্ব, দালালের খপ্পর ও দারিদ্রতার কারণে বাধ্য হয়ে বড় চাকরির আশায় অজানা অচেনা অথবা পরিচিত জনের হাত ধরে বিদেশে যায় মেয়েরা। আর সেই বিশ্বাস করা মানুষগুলোই যে বদলে যায়। তা কেবল ভারতে যাওয়ার পরই টের পায় অবলা মেয়েরা। তবে ওই সিন্ডকেটদের প্রতিটি ধাপেই সাহায্য করেন বাস কাউন্টারের লোক, বাসের হেলপার, পুলিশ, বিজিবি ও বিএসএফ।
বাংলার মেয়েরা পাচার হয়ে ভারতে প্রবেশ করলেই দাম ওঠে তাদের। বয়স ও শারীরিক গঠনের উপরেই দাম নির্ধারণ হয় তাদের। ভারতীয় রুপির ৫০ হাজার থেকে শুরু করে ২ লাখ রুপি পর্যন্ত দাম ওঠে তাদের। এসব মেয়েদের কিনে নিয়ে ঠেলে দেয়া হয় অন্ধকার জগতে। চার দেয়ালের একটি ছোট ঘরই হয় তাদের ঠিকানা।
আর ওই ঘরের মধ্যেই দৈনিক ২০-৩০ পুরুষের হাতে ধর্ষণের শিকার হতে হয় তাদের। এসব মেয়েদের মধ্যে অনেকেই দেশে ফেরার চেষ্টা করেন। তবে বেশির ভাগ ক্ষেত্রেই সফলতা পান না তারা। আবার কখনও পান। আর অনেকে এই নিয়তিকে মেনে নিয়ে ওই অসহ্য যন্ত্রনা সহ্য করে থেকে যান ওখানে।

https://youtu.be/P7cMGHkX_Jk

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে