,

ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ পুরস্কারের তালিকায় মেসি

2016-01-12_MESSI_ORO_43.v1452625484স্পোর্টস ডেস্ক : ক্রীড়াঙ্গনের সবচেয়ে সম্মানজনক পুরস্কার লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড। একে বলা হয়, খেলাধূলার অস্কার। এবার সেই সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন ফিফা বর্ষসেরা ফুটবলার লিওনেল মেসি।
বুধবার প্রকাশিত সংক্ষিপ্ত ছয়জনের তালিকায় আরও আছেন জ্যামাইকান অ্যাথলেট উসাইন বোল্ট, আমেরিকান বাস্কেটবল খেলোয়াড় স্টিফেন কোরি, সার্বিয়ান টেনিস তারকা ও বর্তমান বিজয়ী নোভাক জোকোভিচ, ব্রিটিশ ফর্মুলা ওয়ান তারকা লুইস হ্যামিল্টন ও আমেরিকান গলফার জর্দান স্পিথ।

এদিকে মেসির ক্লাব বার্সেলোনাও লরিয়াস অ্যাওয়ার্ড পাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে। লরিয়াস বর্ষসেরা দলের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছে কাতালান ক্লাবটি। এই তালিকায় থাকা অপর পাঁচটি দল হলো- যুক্তরাষ্ট্র নারী ফুটবল দল, নিউজিল্যান্ড রাগবি দল, আমেরিকান পেশাদার বাস্কেটবল দল গোল্ডেন স্টেট ওয়ারিয়র্স, মার্সিডিজ ফর্মুলা ওয়ান দল এবং ব্রিটিশ ডেভিস কাপ দল।

তবে সম্মানজনক এই পুরস্কার কখনো কোনো ফুটবলারের হাতে উঠেনি। তাই মেসির হাতে উঠলে সেটা হবে দারুণ এক কীর্তি। আগামী ১৮ এপ্রিল বার্লিনে চূড়ান্ত বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

মূলত সাতটি ক্যাটাগরিতে দেয়া হয় লরিয়াস অ্যাওয়ার্ড। এগুলো হলো- বর্ষসেরা খেলোয়াড় (পুরুষ), বর্ষসেরা নারী খেলোয়াড়, অ্যাকশন স্পোর্টসপারসন অব দ্য ইয়ার, বর্ষসেরা শারীরিক প্রতিবন্ধী খেলোয়াড়, বর্ষসেরা দল, বর্ষসেরা ব্রেক-থ্রু এবং বর্ষসেরা কামব্যাক।

পেশাদার ক্রীড়া সম্পাদক, লেখক ও ব্রডকাস্টারদের সমন্বয়ে গঠিত লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস একাডেমির ৪৭ জন সদস্যের গোপন ভোটে চূড়ান্ত বিজয়ী নির্বাচন করা হবে। আগামী ১৮ এপ্রিল জার্মানির বার্লিনে লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ঘোষণা করা হবে বিজয়ীর নাম।

এখন পর্যন্ত সর্বোচ্চ চারবার লরিয়াস বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন টেনিস তারকা রজার ফেদেরার। জ্যামাইকান দৌড়বিদ উসাইন বোল্ট দ্বিতীয় সর্বোচ্চ তিনবার এই সম্মানজনক পুরস্কার লাভ করেন। দুবার করে এই অ্যাওয়ার্ড পান নোভাক জোকোভিচ ও টাইগার উডস।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে