,

দুই শিশুকে একাই হত্যা করা কঠিন : ফরেনসিক বিভাগ

2016_03_01_13_26_39_MOpdXxu5yDPJL0DXYfL02sLj3BTQz0_originalনিজস্ব প্রতিবেদক : রাজধানীর বনশ্রীর শিশু দুটিকে শ্বাসরোধ করেই হত্যা করা হয়েছে। তবে মা মাহফুজা জেসমিন একাই দুই সন্তানকে হত্যা করতে সক্ষম কি না তা নিয়ে সংশয় প্রকাশ করেছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগ।

ফরেনসিক রিপোর্টে হত্যার আলামত পাওয়া গেছে জানিয়ে ওই বিভাগের সহকারী অধ্যাপক সোহেল মাহমুদ বলেন, ‘আলামতে নাকে-মুখে ও গলায় চাপ দিয়ে শ্বাসরোধে হত্যার আলামত পাওয়া গেছে। এছাড়া আমরা যে ধরনের আলামত পেয়েছি তার ভিত্তিতে বলা যায়, একজনের পক্ষে এ হত্যাকাণ্ড সংঘটিত করা দুষ্কর। বিশেষ করে, চৌদ্দ বছরের একটি মেয়েকে চেতনানাশক না খাইয়ে অথবা ঘুমন্ত অবস্থায় না থাকলে এক জনের পক্ষে শ্বাসরোধে হত্যা করাটা কঠিন।’

বৃহস্পতিবার রাতে বাংলামেইলের পক্ষ থেকে যোগাযোগ করা হলে সোহেল মাহমুদ একথা বলেন।

তিনি আরো বলেন, ‘তবে দুই শিশুর ভিসেরা পরীক্ষার জন্য মহাখালীতে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে আসার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।’

এদিকে, শিশু দুটির মা মাহফুজা মালেক নিজেই দুই সন্তানকে শ্বাসরোধ করে হত্যা করেছেন বলে জানিয়েছে র‌্যাব।

বৃহস্পতিবার দুপুর সোয়া ১টায় আয়োজিত সংবাদ সম্মেলনে মুফতি মাহমুদ বলেন, ‘মা মাহফুজা মালেক ম্যানজেমেন্টে মাস্টার্স করেছেন। এছাড়া তিনি দুই বছর জামালপুরের দেওয়ানগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকতাও করেন। তিনি উচ্চশিক্ষিত হওয়ায় ছেলে-মেয়ের পড়াশোনা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন। এরই প্রেক্ষাপটে গত ২৯ তারিখ বিকেল সাড়ে ৫টায় তাদের গৃহশিক্ষক চলে যাওয়ার পর নিজের বেডরুমে দুই সন্তানকে শ্বাসরোধে হত্যা করেন মাহফুজা।’

মুফতি মাহমুদ জানান, মায়ের বেডরুমে ছেলে আলভি আগে থেকেই ঘুমানো ছিল। পরে মা মেয়ে অরণিকে ডেকে নেন তার কক্ষে। এরপর ওড়না প্যাঁচিয়ে হত্যার চেষ্টা চালান। এসময় দু’জনের মধ্যে ধস্তাধস্তিও হয়। পরে মেয়েকে শ্বাসরোধ করে মারতে সমর্থ হন মা। এরপর ছেলে আলিকে ঘুমন্ত অবস্থায় শ্বাসরোধ করে মারা হয়।

তিনি আরো জানান, এ বিষয়ে এখন মামলার প্রস্তুতি চলছে। এরপর তদন্ত সাপেক্ষে আরো বিস্তারিত তথ্য জানা যাবে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা