,

দীপিকার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার গুজব উড়িয়ে দিলেন প্রিয়াঙ্কা

priy_104345বিনোদন ডেস্ক : বলিউডের বর্তমান সময়ের শীর্ষ দুই অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এবং দীপিকা পাড়ুকোন। দুজনের ক্যারিয়ারই এখন সফলতার তুঙ্গে। বলিউডের সীমানা পার হয়ে দীপিকা পাড়ুকোন ইতিমধ্যে হলিউডে কাজ শুরু করেছেন। ট্রিপল এক্স সিরিজের ‘দ্য রিটার্ন অব জান্ডার কেইজ’ চলচ্চিত্রের শুটিং-এ ভিন ডিজেলের সঙ্গে ব্যস্ত সময় কাটাচ্ছেন দীপিকা।

প্রিয়াঙ্কা চোপড়াও সমান তালে এগিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে ‘কোয়ান্টিকো’ নামে আমেরিকার টিভি সিরিয়ালে কাজ করেছেন তিনি। সম্প্রতি কাজ শুরু করেছেন হলিউডের চলচ্চিত্রে। সেথ গর্ডন পরিচালিত অ্যাকশন কমেডি ধাঁচের চলচ্চিত্র ‘বেওয়াচ’ এ কাজ শুরু করেছেন প্রিয়াঙ্কা।

এতে করে বলিউডের শীর্ষ এই দুই অভিনেত্রীর মধ্যে নিরব প্রতিদ্বন্দ্বিতা চলছে বলে গুজব উঠেছে। তবে গুজবকে উড়িয়ে দিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া নিজেই। সম্প্রতি এক টুইট বার্তায় দীপিকার প্রশংসা এবং তার অভিনীত হলিউড চলচ্চিত্রের জন্য শুভকামনাও জানিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে