,

শূন্য হাতেই ফিরতে হলো আমিরাতকে

India’s captain Mahendra Dhoni, center, takes the wicket of United Arab Emirates’ Farhan Ahmed, right, during the Asia Cup Twenty20 international cricket match between them in Dhaka, Bangladesh, Thursday, March 3, 2016. (AP Photo/A.M. Ahad)
স্পোর্টস ডেস্ক : ফাইনালে খেলার বিষয়টি আগেই নিশ্চিত হয়ে গেছে। তাই, বৃহস্পতিবার লীগ পর্বে নিজেদের শেষ ম্যাচে যেন ফাইনালেরই প্রস্তুতি সেরে নিল ভারত। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৯ উইকেটে জয় পেল তারা।

লীগ পর্বে প্রতিটি দলই চারটি করে ম্যাচ খেলবে। চারটির চারটিতেই জিতেছে ভারত। অন্যদিকে, বাছাইপর্ব পেরিয়ে আসা সংযুক্ত আরব আমিরাত মূল পর্বে চারটি ম্যাচ খেলে জয়হীন থাকল।

বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের দেয়া ৮২ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ভারত ব্যাট করল ১০.১ ওভার পর্যন্ত। ওপেনার রোহিত শর্মা ২৮ বল খেলে ৩৯ রান করে আউট হওয়ার পর শিখর ধাওয়ান ও যুবরাজ সিং দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।

শিখর ধাওয়ান ১৬ রানে ও যুবরাজ সিং ২৫ রানে অপরাজিত থাকেন। আমিরাতের পক্ষে কাদির আহমেদ একটি উইকেট নেন। ইনিংসের ষষ্ঠ ওভারে কাদির আহমেদের বলে মোহাম্মদ নাভিদের হাতে ধরা পড়েন ওপেনার রোহিত শর্মা।

এদিন প্রথমে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৮১ রান সংগ্রহ করে সংযুক্ত আরব আমিরাত। দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেন শাইমন আনোয়ার। আর ভারতের পক্ষে সর্বোচ্চ ২টি উইকেট নেন ভুবনেশ্বর কুমার। এদিন ম্যাচ সেরা হন রোহিত শর্মা।

গতকালই পাকিস্তানকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক বাংলাদেশ। আগামী ৬ মার্চ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের ফাইনাল ম্যাচে ভারতের মুখোমুখি হবে টাইগাররা। লীগ পর্বে চারটি ম্যাচ খেলে তিনটিতে জয় পেয়েছে মাশরাফিরা।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ