,

সচিবালয়ে বিড়াল উদ্ধারে ফায়ার সার্ভিস!

 
নিজস্ব প্রতিবেদক : প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে ঘটে গেছে এক লঙ্কাকাণ্ড। কুকুরের ভয়ে একটি বিড়াল তিনদিন ধরে গাছে ঝুলে থাকার পর অবশেষে এটি উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ বৃহস্পতিবার বিকালে যখন বিড়ালটি উদ্ধারে ফায়ার সার্ভিস ছুটে আসে তখন সচিবালয়ের ভেতরে থাকা শত শত কর্মকর্তা-কর্মচারী ও সংবাদকর্মীরা ভিড় জমায়।

 

im-4_104325_0-700x336
সচিবালয়ের কর্মীরা জানান, গত মঙ্গলবার কৃষি মন্ত্রণালয়ের বাগানের সামনে একটি বিড়াল খেলা করছিল। হঠাৎ করে দুইটি কুকুর বিড়ালটিকে ধাওয়া করে। বিড়ালটি আত্মরক্ষার জন্য সচিবালয়ের বিভিন্ন ভবনে লাফালাফি করে এক পর্যায়ে কৃষি মন্ত্রণালয়ের সামনের গাছের বাগানের কড়ই গাছের ডালে উঠে। সেখানেও রক্ষা পায়নি বিড়ালটি। কাক এসে বিড়ালটির মাথায় টোকর লাগায়। এক পর্যায়ে বিড়ালের পিটের অংশ কাকগুলো খেয়ে ফেলে।

 
বিড়ালটির এই করুণ অবস্থা দেখে মায়া হয় সচিবালয়ের সাধারণ কর্মকর্তা ও কর্মচারীদের। তারা অনেককে টাকার বিনিময়ে বিড়ালটিকে গাছ থেকে নামানোর অফার দেয়। কিন্তু কেউ গাছে উঠে বিড়ালটি উদ্ধার করতে সম্মত হচ্ছিল না। পরে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর ডাইভার আজগার আলী ফায়ার সার্ভিস সচিবালয় শাখা প্রধান কার্যালয়ে ফোন করেন।
ফোন পেয়ে বিকাল সাড়ে তিনটার দিকে ফায়ার সার্ভিসের আট সদস্যের একটি প্রতিনিধি প্রায় আধা ঘণ্টার অভিযান চালিয়ে বিড়ালটি উদ্ধার করে।
এ বিষয়ে সচিবালয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. জহুরুল ইসলাম ঢাকাটাইমসকে বলেন, “আমরা পৃথিবীর সব প্রাণির ব্যাপারে সহানুভূতিশীল। এই করুণ অবস্থা থেকে বিড়ালটি উদ্ধার করা আমাদের মানবিক দায়িত্ব ছিল। আমরা সেটাই করেছি।”

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা