,

জেএমবির হত্যার হুমকি পঞ্চগড়ে পিপিকে 

 

নিজস্ব প্রতিবেদক : পঞ্চগড়ে পুরোহিত হত্যা মামলার সরকারি আইনজীবী ও জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আমিনুর রহমানকে হত্যার হুমকি দিয়ে চিঠি দিয়েছে জেএমবি।

hotta

বৃহস্পতিবার বিকেলে আদালত পাড়ায় অবস্থিত তার ব্যক্তিগত অফিস কক্ষে সরকারি ডাকযোগে তিনি ওই চিঠি পান। এ নিয়ে থানায় সাধারণ ডায়েরিসহ জেলা আইনজীবী সমিতি বরাবরে লিখিত দিয়েছেন হুমকির শিকার আইনজীবী আমিনুর রহমান।

আদালতের পিপি আমিনুর রহমানের নামে সরাকারি ডাকযোগে আসা চিঠিতে পৃথিবী থেকে তাকে চিরতরে বিদায় জানানোর কথা বলা হয়েছে। এছাড়া তার ক্ষতবিক্ষত লাশের টুকরা শেয়াল ও কুকুরকে দিয়ে খাওয়ানোর কথা উল্লেখ করে এর করুণ পরিণতি জনসাধারণ দেখবে বলেও লেখা হয় ওই চিঠিতে। প্রেরকের নাম ছাড়া সাদা কাগজে হাতে লেখা এক পৃষ্ঠার ওই চিঠির নিচের অংশে জেএমবি লেখা ছিল।

সম্প্রতি দেবীগঞ্জে মঠের পুরোহিত যজ্ঞেশ্বর রায় হত্যাকা-ে গ্রেফতারকৃত জেএমবি সদস্যদের আদালতে নেওয়ার পর পিপি আমিনুর রহমান তাদের বিরুদ্ধে আদালতে কথা বলেন। তাদের রিমান্ডে নেওয়ার বিষয়ে তিনি যুক্তি দেখিয়ে আদালতে আবেদন করেন। এ ঘটনায় জেএমবি সদস্য কেউ তাকে হত্যার হুমকি দিয়ে চিঠি দিতে পারে বলে ধারণা করছেন আইনজীবীরা।

জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আমিনুর রহমান বলেন, আমি আদালতের কাজ শেষ করে দুপুরের খাওয়ার জন্য আমার চেম্বারে বসি। এমন সময় ডাকযোগে একটি ঠিঠি হাতে পাই। আমার নামে আসা চিঠি খুলে বুঝতে পারি আমাকে হত্যার হুমকি দিয়েছে জেএমবি। আমি দেবীগঞ্জের পুরোহিত হত্যা মামলা নিয়ে আদালতে জেএমবির বিরুদ্ধে অনেক কথা বলেছি। এজন্য জেএমবি সদস্য কেউ আমাকে হত্যার হুমকি দিতে পারে। এ নিয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।

থানার ওসি মমিনুল ইসলাম মমিন বলেন, এ নিয়ে সাধারণ ডায়েরি করা হয়েছে। প্রাথমিকভাবে এটি একটি উড়ো চিঠি মনে করা হচ্ছে। তবে গুরুত্ব সহকারে বিষয়টি তদন্ত করে দেখা হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা