,

টনসিলের ব্যথা দূর করুন ঘরোয়া ৪ কার্যকরী উপায়ে

6স্বাস্থ্য ডেস্ক : অনেক সময় গলার ভিতরে ব্যথা করে। এই ব্যথা সাধারণত টনসিল ইনফেকশনের কারণে হয়ে থাকে। টনসিলের সমস্যা সাধারণত সব বয়সের হয়ে থাকে। টনসিল হল জিভের পিছনে গলার দেয়ালের দু’পাশে গোলাকার পিণ্ডের মতো যে জিনিসটি দেখা যায় সেটাই টনসিল। এটি দেখতে মাংসপিণ্ডের মত মনে হলেও এটি মূলত এক ধরণের টিস্যু।
এই টনসিল মুখ, গলা, নাক কিংবা সাইনাস হয়ে রোগজীবাণু অন্ত্রে বা পেটে ঢুকতে বাধা দিয়ে থাকে। ভাইরাসের সংক্রমণের কারণে টনসিলের প্রদাহ হয়ে থাকে। সর্দি-কাশির ভাইরাসগুলো এই সংক্রামণের জন্য দায়ী। টনসিল ইনফেকশন হলে ঘরোয়া উপায়ে এই দূর করা সম্ভব।
রসুন
রসুনের মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিভাইরাল উপাদান। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কাজ করে। রসুন কাঁচা খেতে পারেন। এছাড়া দই ও মধুর মধ্যে মিশিয়ে রসুন খেতে পারেন।
লবণ পানিতে গার্গল
লবণ পানি গলার মিউকাসকে ভাঙতে সাহায্য করে। এটি টনসিলের ব্যথা সারাতেও কাজ করে। লবণ পানি বানাতে আধা থেকে এক চা চামচ লবণ এক গ্লাস গরম পানিতে মেশান। দিনে কয়েবার এটি দিয়ে গার্গল করুন।
পুদিনা অথবা তুলসি
তুলসির মধ্যে রয়েছে অ্যান্টি ভাইরাল উপাদান। এক কাপ পানিতে কয়েকটি তুলসি বা পুদিনার পাতা দিন। এবার পানি ফুটান। এই পানিতে সামান্য লেবুর রস মেশান। স্বাদের জন্য এর মধ্যে সামান্য মধু মেশাতে পারেন। এই পানীয় তিন বেলা পান করুন।
দারুচিনি, মধু
মধু ও দারুচিনি এক সাথে মিশিয়ে খেলে শরীরের অনেক উপকার হয়। ঠাণ্ডা বা সর্দি বা গলা ব্যথায় আক্রান্ত হলে এক টেবিল চামচ মধু, ১/৪ টেবিল চামচ দারুচিনির গুঁড়োর মধ্যে মেশান। মিশ্রণটি পরপর তিনদিন খান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা