,

তাসকিনের উজ্জ্বল ভবিষ্যতই দেখছেন ওয়াকার

2016_03_03_13_23_33_hFWtUBcOdHbXwKQ6CcpCYhz6zc30XB_originalস্পোর্টস ডেস্ক : ১৭ জানুয়ারি, ২০১৪। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে রাজার মতোই অভিষেক হয়েছিল তাসকিন আহমেদের। সেদিন বাঘের মতোই থাবা দিয়েছিলেন ভারতীয় শিবিরে। তার ভেতরের আগুনের উত্তাপটা বেশ ভালোভাবেই টের পেয়েছিলেন রায়না-শিখররা। সেই উত্তাপেই বাংলাদেশের এই তরুণ তুর্কি উড়িয়ে দিয়েছিলেন টিম ইন্ডিয়ার শক্তিশালী ব্যাটিং লাইনআপ।

অভিষেকেই তাসকিন তুলে নিয়েছিলেন পাঁচ উইকেট। দেশের ক্রিকেটে তাসকিন যে দীর্ঘ পথ পাড়ি দিতেই এসেছেন, জানান দিয়েছিলেন একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরুর দিনই। দুর্ভাগ্য তার। ইনজুরি নামক ঘাতক তার ওপর হানা দিয়ে বসে। এর জন্য লম্বা একটা সময় থাকতে হয়েছে দলের বাইরে। গত বছর উড়ন্ত বাংলাদেশের বেশ কিছু সাফল্যে অংশ নিতে পারেনি। ছিলেন দর্শক হয়ে।

চোটমুক্ত হয়ে শঙ্কামুক্ত ফর্ম নিয়েই প্রত্যাবর্তন হয় তাসকিনের। চলতি বছরের জানুয়ারিতে দলে ফিরেই আলো ছড়াতে থাকেন। মজার বিষয়, এ বছর যে কয়টি টি-২০ ম্যাচ খেলেছেন তার সবকটিতেই উইকেট শিকার করেছেন। ঘরের মাঠে চলমান টি-২০ ফরম্যাটের এশিয়া কাপেও দারুণ নৈপুণ্য দেখাচ্ছেন। প্রতিটা ম্যাচেই ওপেনিং বোলারের ভূমিকা পালন করে যাচ্ছেন তাসকিন। রান মোটে দিতেই চান না! এতে বলা বাহুল্য যে প্রতিপক্ষ ব্যাটসম্যানরা বেশ চাপে পড়ে যান।

বুধবার পাকিস্তানের বিপক্ষে প্রথম স্পেলে তাসকিনের বোলিং ফিগার ৩-১-২-১। অর্থাৎ তিন ওভারে একটি মেডেনসহ মাত্র ২ রান দিয়ে তুলে নেন ১ উইকেট। যা মধ্যে ছিল ১৪টি ডটবল। প্রথম স্পেলের বোলিং দেখে অনেকে হয়তো তাসকিনকে ‘হারকিপটে’ বোলারই আখ্যা দিতে চাইবেন। দ্বিতীয় স্পেলে নিজের করা চতুর্থ ওভারে ১২ রান না দিলে কম খরুচে রোলারের রেকর্ডও করে ফেলতে পারতেন। বাংলাদেশ ফাইনালে উঠে গেছে বলে তাসকিনের আক্ষেপে বোধ হয় এসব নেই!

এশিয়া কাপের গুরুত্বপূর্ণ এক ম্যাচে এমন আগুনে বোলিং করলেন তাসকিন, অথচ প্রশংসা পাবেন না তা কী করে হয়? হ্যাঁ, বাংলাদেশের তারকা এই পেসারকে প্রশংসা বানে ভাসাতে ভুল করেননি প্রতিপক্ষ পাকিস্তানের কোচ ওয়াকার ইউনুস। তাসকিনের উজ্জ্বল ভবিষ্যতই দেখছেন সাবেক তারকা বোলার, ‘আজ (বুধবার) বাংলাদেশ দুর্দান্ত বোলিং করেছে। তাদের যে অসাধারণ কিছু বোলার আছে, তাতে যেকোনো শক্তিশালী দলের ব্যাটিংলাইনকেও দুমড়েমুচড়ে দিতে পারে। নির্দিষ্ট করে বলতে গেলে তাসকিনের নামই আসছে। বয়সে তরুণ, কিন্তু দারুণ বোলিং করে যাচ্ছে সে। সে তো স্মার্ট বোলারদেরই একজন। আমি তার উজ্জ্বল ভবিষ্যতই দেখছি।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা