,

চলতি বছরে মুক্তি পাচ্ছে না ‘বাহুবলী-২’

bahubali-tamannah-jugantor_5838বিনোদন ডেস্ক : বলিউডের ইতিহাসে সাড়া জাগানো ছবি ‘বাহুবলী’র সিক্যুয়াল ‘বাহুবলী-২’ মুক্তির তারিখ ঘোষণা করেছেন পরিচালক রাজামৌলি।

চলতি বছরে সিনেমাটি মুক্তির কথা জানালেও তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী বছরের ১৪ এপ্রিল ‘বাহুবলী-২’ সিনেমাটি মুক্তি দেয়ার ঘোষণা দিয়েছেন রাজমৌলি।

নতুন ছবিটিতেও প্রভাস, রাণা ডগ্গুবাতি, আনুশকা শেট্টি, তামান্না অভিনয় করছেন। ‘বাহুবলী’ যেখানে সমাপ্ত হয়েছে সেখান থেকেই ‘বাহুবলী-২’ এর শুটিং শুরু হয়েছে।
‘বাহুবলী-২’ এ আগের সিনেমাটির চেয়েও অনেক বেশি খরচ হয়েছে বলে জানিয়েছেন পরিচালক নিজেই। ভারতীয় চলচিত্র ইতিহাসে এটি সর্বোচ্চ ব্যয়ের ছবি। সেই সাথে পরিচালক, অভিনতা, অভিনেত্রী, কলাকুশলীদের অক্লান্ত পরিশ্রম তো আছেই। ছবিটিতে দুর্দান্ত কিছু শট আছে যা অভিনেতাদের যে কোন মুহূর্তে বিপদে ফেলতে পারত।

‘বাহুবলী’র প্রথম ভাগ দেখার পরে সকল সিনেমাপ্রেমীর মনে একটাই প্রশ্ন দানা বেঁধেছিল, ‘কাটাপ্পা কেন বাহুবলীকে হত্যা করেছিল?’ সোশ্যাল মিডিয়াও ছেয়ে গিয়েছিল এই প্রশ্নে।

‘বাহুবলী ২’ এ ওই প্রশ্নের উত্তর মিলবে। প্রথম ভাগের ছবির শেষেই তিনি ঘোষণা করেছিলেন, ২০১৬ সালে পরবর্তী ভাগ রিলিজ করা হবে। তবে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন পরিচালক। ‘বাহুবলী’র প্রথম সিক্যুয়ালে যে পরিমাণ ভিএফএক্স-এর ব্যবহার দেখানো হয়েছে ‘বাহুবলী ২’ ছবিতে তারচেয়ে বহুগুনে চমক দেখাতেই একটু সময় নিয়েছেন তিনি।

‘বাহুবলী’ গত বছরের জুলাইয়ে ভারতে মুক্তি পায়। ছবিটি ইতিমধ্যে দেশের ভেতর আয়ের দিক থেকে বলিউডের ইতিহাসে জায়গা করে নিয়েছে। এমনকি ছবিটি ৬০০ কোটির মাইলফলকও স্পর্শ করেছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা