,

ডাচ-বাংলা ব্যাংকের বুথ থেকে কোটি টাকা লুট

OLYMPUS DIGITAL CAMERA
OLYMPUS DIGITAL CAMERA

জেলার কালিয়াকৈরের পল্লিবিদ্যুৎ এলাকায় ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে দুর্বৃত্তরা প্রায় ১ কোটি টাকা লুট করেছে বলে দাবি করেছে ব্যাংকের কর্মকর্তা ও নিরাপত্তাকর্মীরা।বুধবার রাত সাড়ে তিনটার দিকে এ ব্যাংকলুটের ঘটনা ঘটে।পুলিশ জানায়, কালিয়াকৈরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে রাত সাড়ে ৩টার দিকে একটি সিকিউরিটি কোম্পানির গাড়ি টাকা রাখতে আসে। তারা টাকাভর্তি দুটি ট্রাংক ওই বুথে নেয়ার সময় গানম্যান, নিরাপত্তাকর্মী, ব্যাংকের কর্মকর্তা মিলে মোট ৭ জন উপস্থিত ছিলেন। সেসময় একটি পিকআপ নিয়ে ১০ থেকে ১৫ জনের একদল দুর্বৃত্ত ওই বুথে অতর্কিতে হামলা চালায়। তারা নিরাপত্তাকর্মীদের মারধর করে প্রায় ১ কোটি টাকা লুট করে নিয়ে যায়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বুথে ব্যাংকের লোকজন দাবি অনুয়ায়ী তাদের কথায় অসংগতি পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা