,

প্রধানমন্ত্রীর আনন্দাশ্রু

shaik-hasina-1020160303060020স্বাধীনতার মাসে পাকিস্তানের বিপক্ষে আবারও একটি জয় বাংলাদেশের। মিরপুরে শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে উঠে গেছে বাংলাদেশ। আর ফাইনাল নিশ্চিত হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার চোখ বেয়ে ঝরেছে আনন্দ অশ্রু।
জিতলেই ফাইনাল, এমন সমীকরণের ম্যাচে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ম্যাচটি দেখতে মাঠে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হওয়ার কিছুক্ষণ পরেই ছোট বোন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক এবং তার স্ত্রী পেপ্পি সিদ্দিককে নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করেন প্রধানমন্ত্রী।
খেলার ফাঁকে ফাঁকে স্টেডিয়ামের বড় পর্দায় দেখানো হচ্ছিল প্রধানমন্ত্রীকে। সরকার প্রধান বা রাষ্ট্র প্রধানদের আবেগ প্রকাশে সাধারণত রাখঢাক থাকলেও জাতির জনকের কন্যা নিজের আবেগকে আনুষ্ঠানিকতার মধ্যে চাপা দিয়ে রাখেননি।এই দিনে তিনিও শামিল হলেন সবার সঙ্গে। হাসলেন। কাঁদলেন। দেশের পতাকা উড়ালেন। এক পর্যায়ে নিজের আবেগ ধরে রাখতে পারেননি শেখ হাসিনা। আনন্দ অশ্রু গড়িয়ে পড়তে থাকে তার দুচোখ বেয়ে। চশমা খুলে চোখ মুছতেও দেখা যায় তাকে। তখন শেখ হাসিনার পাশে ছিলেন তার মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন পুতুল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা