,

রাষ্ট্রদ্রোহের মামলায় খালেদা জিয়ার সময়ের আবেদন মঞ্জুর

khaleda-zia1নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সময়ের আবেদন মঞ্জুর করেছেন আদালত। আগামী ১০ এপ্রিল এ মামলায় তাঁকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ জাকির হোসেন টিপু এ আদেশ দেন।
এর আগে এই মামলায় খালেদা জিয়ার আইনজীবীরা তাঁর পক্ষে শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে সময়ের আবেদন করেন। অপর দিকে মামলার বাদী মমতাজ উদ্দিন মেহেদীর আইনজীবীরা খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন।

শুনানিতে খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া আদালতকে বলেন, ‘এ মামলায় আদালতের সমন পেয়ে খালেদা জিয়ার পক্ষে আমরা হাজির হয়েছি। শারীরিক অসুস্থতার কারণে তিনি আজ আদালতে আসতে পারেননি। ধার্য করা পরবর্তী তারিখে অবশ্যই তিনি আদালতে আসবেন।’

মামলার বাদী আইনজীবী মমতাজ উদ্দিন মেহেদী আদালতকে বলেন, ‘আমরা খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির একটি আবেদন করেছি।’

বেলা ১১টা পাঁচ মিনিটে শুরু হওয়া শুনানি শেষে বিচারক বলেন, মামলার পরবর্তী তারিখে আসামিকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বাদীর আবেদনটি নথির সঙ্গে সংযুক্ত থাকবে।

মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে মন্তব্যের কারণে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে এক আইনজীবীর করা রাষ্ট্রদ্রোহের মামলা আমলে নিয়ে গত ২৫ জানুয়ারি সমন জারি করেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত। আজ তাঁকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা