,

পারলে পেন্টাগন হ্যাক কর : ওপেন চ্যালেঞ্জ

 

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগনের সাইবার নিরাপত্তা ব্যবস্থা ভেদ করার জন্য বিশেষজ্ঞ হ্যাকারদের আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কার্টার। তিনি এক প্রকার ওপেন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন, পারলে হ্যাক করে দেখাও। অবশ্য এর মধ্য দিয়ে সাইবার নিরাপত্তা ব্যবস্থায় কোনো ত্রুটি আছে কি না, তা খতিয়ে দেখার সুযোগ পাবে পেন্টাগন।

pentagaon1456969492

দাবি করা হয়, পেন্টাগন বিশ্বের সবচেয়ে সুরক্ষিত সামরিক তথ্যভান্ডার। যুক্তরাষ্ট্রের সামরিক পরিকল্পনার অতীত ও ভবিষ্যৎ এখানে সংরক্ষিত। ফলে পেন্টাগনের সাইবার নিরাপত্তা ব্যবস্থা সর্বাধুনিকই হওয়ার কথা। যদি তাই হয়, তাহলে হ্যাকাররা নিরাপত্তা ব্যবস্থা ছেদ করতে ব্যর্থ হবে। যদি না হয়, তবে হ্যাকাররা সফল হবে।

 

সাধারণত সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে নামিদামি হ্যাকারদের ভাড়া করে আনে বহুজাতিক ও করপোরেট প্রতিষ্ঠানগুলো। সরকারি কোনো কার্যালয়ে হ্যাকারদের ছেড়ে দিয়ে চ্যালেঞ্জ জানানোর ঘটনা এটিই বোধ হয় প্রথম।

 

বেসরকারি প্রতিষ্ঠান ও যুক্তরাষ্ট্র সরকারকে পেন্টাগনের নিরাপত্তা ব্যবস্থা হ্যাক করার বিষয়ে একসঙ্গে কাজ করতে আহ্বান জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কার্টার। পেন্টাগনের ওয়েবসাইটগুলো হ্যাক করার জন্য সম্মানির পাশাপাশি নগদ অর্থ পুরস্কার দেওয়ার কথা বিবেচনা করছে কর্তৃপক্ষ।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা