,

 জিসিসি ঘোষণা দিল হিজবুল্লাহ ‘সন্ত্রাসী সংগঠন’ 

 

 

আন্তর্জাতিক ডেস্ক : উপসাগরীয় সহযোগিতা সংস্থা (জিসিসি) লেবাননের সংঘবদ্ধ গোষ্ঠী হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়েছে। হিজবুল্লাহর বিরুদ্ধে শত্রুতামূলক কাজে জড়িত থাকার অভিযোগ তুলে এ ধরনের ঘোষণা দিয়েছে জিসিসি।
আলজাজিরা অনলাইনের এক খবরে বুধবার এ তথ্য জানানো হয়েছে।

gcc1456921976

জিসিসির মহাসচিব আবদুল্লাহতিফ আল-জায়ানি বলেছেন, হিজবুল্লাহ শিশুদের নিয়োগ দিয়ে সন্ত্রাসী কাজে লাগাচ্ছে। যে কারণে তাদের সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে।হিজবুল্লাহ লেবাননের শিয়াদের সংগঠন। তাদের একটি সামরিক শাখা আছে। অভিযোগ রয়েছে, হিজবুল্লাহর শিয়া যোদ্ধারা সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পক্ষে যুদ্ধ করছে।

 

উপসাগরীয় সহযোগিতা সংস্থার ছয় সদস্য দেশ সুন্নিপ্রধান। জিসিসির সদস্য দেশগুলো হলো- বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত। ছয় দেশেই রাজতন্ত্র রয়েছে।সৌদি আরবের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরান হিজবুল্লাহকে সমর্থন দেয়। সৌদি ও ইরানের মধ্যে সম্পর্কের অবনতি হওয়ার পর থেকে হিজবুল্লাহ ওপর চাপ বাড়তে থাকে। তা ছাড়া লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহ শক্তিশালী। সৌদি আরবের সঙ্গে লেবাননেরর সুসম্পর্ক মেনে নেবে না তারা।

 

এদিকে হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দেওয়ার পর মধ্যপ্রাচ্যে শিয়া-সুন্নি সম্পর্ক আরো খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা