,

তিন যুবক আটক এয়ারটেল টাওয়ারের ব্যাটারিসহ

 

 

নিজস্ব প্রতিবেদক : মাগুরায় এয়ারটেল মোবাইল কোম্পানির টাওয়ারের ব্যবহৃত ব্যাটারি চুরির অভিযোগে তিন যুবককে আটক করেছে পুলিশ। আটক তিনজন আন্তজেলা চোর চক্রের সদস্য বলে পুলিশ জানায়।

আজ বুধবার বিকেলে সদর থানাধীন ইছাখাদা এলাকায় থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে এয়ারটেল মোবাইল কোম্পানির টাওয়ারে ব্যবহৃত ২৪টি ব্যাটারি উদ্ধার করে পুলিশ।

 

magura1456918519

আটককৃতরা হলেন ঝিনাইদহের পাগলাকানাই এলাকার আলাউদ্দিনের ছেলে মো. সজিব (২৪), নতুন হাটখোলার মো. বারেক বিশ্বাসের ছেলে মানিক বিশ্বাস (২৮) ও সাতক্ষীরার কলারোয়ার তুলসিডাঙ্গা ঘোষপাড়ার মো. সাহেব আলীর ছেলে রবিউল ইসলাম (৩২)।আটক যুবকরা সদরের ইছাখাদার সাজিয়ারা আখসেন্টারের সামনে এয়ারটেল মোবাইল টাওয়ারে ব্যবহৃত ২৪ পিস ব্যাটারি চুরি করে বলে পুলিশকে জানিয়েছে।মাগুরা সদর থানার এসআই তরিকুল ইসলাম এ ঘটনায় মামলা হয়েছে বলে জানান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে