,

ইন্দোনেশিয়ায় ৭.৯ রিখটারে ভূমিকম্প, আসছে সুনামি?

image_150012_0আন্তর্জাতিক ডেস্ক : ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। রিখটার স্কেলে তীব্রতা ৭.৯। ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়ার উপকূলে জারি করা হয়েছে সুনামির সতর্কতা।

মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ইন্দোনেশিয়ার পশ্চিম উপকূলে স্থানীয় সময় ৭টা ৩৯ মিনিটে জোরালো ভূমিকম্প অনুভূত হয়। পাদাং শহর থেকে ৮০৮ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উপকেন্দ্র। পাদাং শহরে বেশ কয়েক সেকেন্ড তীব্র কম্পনের জেরে তুমুল আতঙ্ক সৃষ্টি হয় স্থানীয়দের মধ্যে। হুড়মুড় করে বাড়ি ও অফিস থেকে বাইরে বেরিয়ে আসতে শুরু করেন লোকজন। তবে, এখনও পর্যন্ত ভূমিকম্পের জেরে কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
ভূমিকম্পের জেরে পশ্চিম ও উত্তর সুমাত্রা রিজিয়নে জারি করা হয়েছে সুনামির সতর্কবার্তা। কোকোস ও ক্রিসমাস দ্বীপপুঞ্জেও সুনামি অ্যালার্ট জারি করেছে অস্ট্রেলিয়া প্রশাসন।

২০০৪ সালে ৮.৯ তীব্রতার ভূমিকম্পের জেরে ভয়াবহ সুনামির জেরে প্রাণ গিয়েছিল প্রায় দু লক্ষ মানুষের। এর পর থেকেই অনেক বেশি সক্রিয় বিভিন্ন দেশের সুনামি মনিটরিং সিস্টেম।– সংবাদমাধ্যম

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা