,

মাঠে তাসকিনের ‘মোনাজাত’

images (24)বাংলাদেশের বোলিংয়ের অন্যতম নির্ভরযোগ্য অস্ত্র তাসকিন আহমেদ। ২০১৪ সালের জুনে জাতীয় দলে অভিষেক হওয়ার পর থেকে বাংলাদেশ জাতীয় দলকে বেশ কিছু সাফল্য এনে দিয়েছেন তিনি। বিশেষ করে ওয়ানডে অভিষেকে ভারতের বিপক্ষে ম্যাচে পাঁচ উইকেট নিয়ে রীতিমতো চমকে দিয়েছিলেন সবাইকে। সেই ধারাবাহিকতায় গত বছর অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপেও দারুণ সাফল্য পান তিনি।অথচ এই ডানহাতি পেসার এবারের এশিয়া কাপের প্রথম তিন ম্যাচে অনেকটাই ব্যর্থ হয়েছিলেন। সেই তিন ম্যাচ থেকে তিনি নিয়েছিলেন মাত্র একটি উইকেট।
বুধবার পাকিস্তানের বিপক্ষে অনেকটা অঘোষিত সেমিফাইনালে তাসকিন ছিলেন দারুণ উজ্জ্বল। প্রথম তিন ওভার বল করে মাত্র ২ রান দিয়ে নিয়েছিলেন উমর আকমলের উইকেটটি।
তাসকিনের তৃতীয় ওভারের দ্বিতীয় বলে উমর উড়িয়ে ছক্কা মারতে গিয়ে সাকিব আল হাসানের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান সাজঘরে। বল যখন হাওয়ায় ভাসছিল তখন তাসকিন মুনাজাত ধরে আল্লাহ আল্লাহ বলে ডাকছিলেন, যেন সাকিব ক্যাচটি না ছাড়েন আর তিনি যেন উইকেটি পান। শেষ পর্যন্ত সাকিব ক্যাচটি ধরেছেন তখন তাসকিন উল্লাসে মেতে ওঠেন।
এদিন অবশ্য তাসকিন চার ওভার বল করে ১৪ রান দিয়ে এক উইকেট নেন। শেষ ওভারেই তিনি দিয়েছেন ১২ রান। অথচ বাকি তিন ওভারে দিয়েছিলেন মাত্র দুই রান ।
আসরে এর আগে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে ২১ রান দিয়ে কোনো উইকেট পাননি তিনি। আরব আমিরাতের বিপক্ষে ২৪ রানে একটি উইকেট নিলেও পরে আবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ১৯ রান খরচ করে কোনো উইকেট পাননি এই ডানহাতি পেসার।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা