,

ঢাকায় জুলাইয়ে বাংলাদেশ-ভারত পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক

Bangladesh_India-foreign-2কূটনৈতিক প্রতিবেদক : বাংলাদেশ ও ভারতের যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) পরবর্তী বৈঠক আগামী জুলাই মাসে ঢাকায় অনুষ্ঠিত হবে। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ওই বৈঠকটি হবে চতুর্থ দফা আলোচনা।

আজ বুধবার দিল্লিতে এক বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের আলোচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, রায়সেনা ডায়ালগে অংশ নেওয়ার ফাঁকে দিল্লি সফররত মাহমুদ আলী সুষমা স্বরাজের সঙ্গে তাঁর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও গবেষণা সংস্থা অবজারভার রিসার্চ ফাউন্ডেশন (ওআরএফ) যৌথভাবে রায়সেনা ডায়ালগের আয়োজন করেছে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে আলোচনায় পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী পানিসম্পদ ব্যবস্থাপনা, শিল্প ও বাণিজ্য, নিরাপত্তা ও সীমান্ত ব্যবস্থাপনাসহ দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।

তবে দুই প্রতিবেশী দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক নিয়ে আনুষ্ঠানিক কোন বিজ্ঞপ্তি প্রচার করেনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরুপ টুইটে লিখেছেন, ‘এক মূল্যবান প্রতিবেশী, এক গুরুত্বপূর্ণ বন্ধু। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে দেখা করলেন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।’

প্রসঙ্গত, দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে ২০১১ সালের সেপ্টেম্বরে ভারতের তখনকার প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময় দুই দেশ উন্নয়ন সহযোগিতার রূপরেখা চুক্তি সই করেন। ওই চুক্তিটি বাস্তবায়নের জন্য জেসিসি গঠন করা হয়। এরপর জেসিসির প্রথম বৈঠক ২০১২ সালের ফেব্রুয়ারিতে দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। জেসিসির দ্বিতীয় ও তৃতীয় বৈঠক যথাক্রমে ২০১৩ ও ২০১৪ সালে ঢাকা ও দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের আলোচনা জেসিসির বৈঠকে দুই দেশ রাজনৈতিক ও নিরাপত্তা, পানিসম্পদ ব্যবস্থাপনা ও বিদ্যুৎ বাণিজ্য ও যোগাযোগ, উন্নয়ন সহযোগিতাসহ দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় এবং উপ-আঞ্চলিক সহযোগিতা নিয়ে কথা বলেন। প্র/আ

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা