,

মাশরাফিদের জয় মাঠে বসে দেখলেন প্রধানমন্ত্রী

d226f99deeef4416d3fe4b79654faf34-1নিজস্ব প্রতিবেদক : মাঠে বসে পুরো খেলা দেখলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ-পাকিস্তানের মধ্যেকার ক্রিকেট খেলা দেখার অদম্য স্পৃহা নিয়ে বাংলাদেশ-পাকিস্তান এশিয়া কাপের টি-২০ ম্যাচ দেখার জন্য মিরপুরে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উপস্থিত হন তিনি। পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ।

বাংলাদেশ ৬ মার্চ ভারতের সঙ্গে ফাইনালে খেলবে। এর আগে ২০১২ সালের এশিয়া কাপের ফাইনালে ২ রানে হেরেছিল বাংলাদেশ।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব আশরাফুল আলম খোকন বাসসকে জানান, ক্রিকেট ভক্ত শেখ হাসিনা পাকিস্তানের ইনিংস শুরু হওয়ার পর ৭টা ৫০ মিনিটে স্টেডিয়ামে প্রবেশ করেন।
স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর উপস্থিতির ঘোষণা ক্রিকেটপ্রেমী দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে। বাংলাদেশের টাইগারদের প্রতিটি দৃষ্টিনন্দন শটের সময় প্রধানমন্ত্রীকে হাততালি দিয়ে উৎসাহিত করতে দেখা গেছে।

প্রতিটি ম্যাচে টাইগারদের উৎসাহিত করতে স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর উপস্থিতি নতুন নয়। ক্রীড়াপ্রেমী প্রধানমন্ত্রী প্রতিটি ম্যাচের খবর রাখেন এবং বিজয়ী টিমকে সব সময় অভিনন্দন জানান।

https://youtu.be/3DnQIogxtb8?t=52

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা