ফাইনালে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ভারত (ভিডিও)
১৩তম এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ভারত। এশিয়া কাপে নিজেদের তৃতীয় ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৯ রান সংগ্রহ করে পাকিস্তান। জবাবে ১৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৯ ওভার এক বলে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।
খেলার শুরুতেই বাংলাদেশি বোলারদের তোপের মুখে পড়ে পাকিস্তানের ব্যাটসম্যানরা। মাত্র ১ রান দিয়ে প্রথম ওভার শেষ করেছিলেন পেসার তাসকীন আহমেদ। আর দ্বিতীয় ওভারের প্রথম বলেই পাকিস্তানের ব্যাটিং লাইনে আঘাত হানেন আল আমিন। খুররম মনজুর উইকেটকিপার মুশফিকুর রহিমের তালুবন্দি হয়ে সাজঘরে ফিরে যান। পরে চতুর্থ ওভারের পঞ্চম বলে পাকিস্তানের আরেক ওপেনার সারজিল খানকে বোল্ড করেন স্পিনার আরাফাত সানি। এদিকে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা পঞ্চম ওভারের পঞ্চম বলে মোহাম্মদ হাফিজকে এলবিডব্লিউ এর ফাঁদে ফেলেন।
এর আগে ২০১২ সালে প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে উঠলেও পাকিস্তানের কাছে ২ রানে হেরে শিরোপার স্বপ্ন ভেস্তে গিয়েছিল বাংলাদেশের।
Pakistan vs Bangladesh Asia Cup T20 2016 Full HIghlights
https://www.youtube.com/watch?v=vOZd8qO3UbY
এশিয়া কাপ বলতেই টাইগারভক্তদের মনে আসে আবেগতাড়িত সে কান্নার স্মৃতি
https://www.youtube.com/watch?v=gxWp3mccy6s
Last Over of Asia Cup FINAL 2012 l Pakistan Vs Bangladesh (HQ)
https://www.youtube.com/watch?v=7yQiqMNJFHE











