,

মনোনয়নপত্র সংগ্রহ খালেদার পর তারেকের জন্য

 

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ষষ্ঠ কাউন্সিলের আগে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য রিটার্নিং অফিসারের কাছ থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফরম নিয়েছেন তাঁর নির্বাচনী এজেন্ট ও দলটির যুগ্ম মহাসচিব মো. শাহজাহান।
বুধবার বিকেল ৩টা ২৭মিনিটে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচন কমিশনের অস্থায়ী কার্যালয় থেকে সিনিয়র ভাইস চেয়ারম্যান পদের জন্য এই মনোনয়পত্র সংগ্রহ করা হয়। এ সময় মো. শাহজাহানের সঙ্গে দলের আরেক যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহিন উপস্থিত ছিলেন।

BNP001456917140

এর আগে বিএনপির চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য সকাল সাড়ে ১০টা থেকে দলের কেন্দ্রীয় কার্যালয়ে স্থাপিত অস্থায়ী অফিসে মনোনয়নপত্র বিতরণ প্রক্রিয়া শুরু হয়।

এতে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং উপদেষ্টা আবদুল মান্নান। এর আগে সকাল পৌনে ১১টায় বিএনপির চেয়ারপারসন পদে নির্বাচনের জন্য খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তাঁর নির্বাচনী এজেন্ট ও বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

 

১৯ মার্চ ষষ্ঠ কাউন্সিলের দিন বিএনপি শীর্ষ দুই পদ চেয়ারপারসন এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন হবে। বর্তমানে বিএনপি চেয়ারপারসন পদে আছেন খালেদা জিয়া এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান এই পদটিতে বর্তমানে আছেন তারেক রহমান।
গত ২৯ ফেব্রুয়ারি নির্বাচনের তফসিল ঘোষণা করেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন কমিশনের চেয়ারম্যান ব্যারিস্টার জমির উদ্দিন সরকার।

চেয়ারম্যান ও সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রার্থীর বয়স কমপক্ষে ৩০ বছর এবং তাকে দলের চাঁদাদাতা সদস্য হতে হবে। ৫ মার্চ শনিবার বেলা ১১টায় কমিশনের অস্থায়ী কার্যালয়ে মনোনায়ন পত্র বাছাই করা হবে। ৬মার্চ রোববার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন পত্র প্রত্যাহার করা যাবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা