,

শ্রাবন্তী ঢাকায় আসছেন শাকিবের টানে

 
বিনোদন ডেস্ক : প্রথমবারের মতো ঢাকায় আসছেন কলকাতার নায়িকা শ্রাবন্তী। মূলত যৌথ প্রযোজনায় নির্মাণাধীন ‘শিকারী’ ছবির মহরত অনুষ্ঠানে যোগ দিতেই তার এই আগমন। এতে চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে শ্রাবন্তীর দেখা মিলবে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশি প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ।বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজের যৌথ প্রযোজনায় আগামী ১৪ মার্চ থেকে কলকাতায় শুরু হচ্ছে ‘শিকারী’ ছবির চিত্রধারণের কাজ।

2016_03_01_14_21_40_whqj7LgIOOaZx2VKkHf06tZw07dOoN_original-700x336

তার আগে আগামী ৭ মার্চ সন্ধ্যায় ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে মহরত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে শাকিব খানের সঙ্গে স্বশরীরে যোগ দিবেন কলকাতার নায়িকা শ্রাবন্তী। এদিকে কলকাতার এসকে মুভিজের একটি দল ইতিমধ্যেই বাংলাদেশে এসে পৌঁছেছে।এ প্রসঙ্গে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ বলেন, ‘শিকারীর মহরতে যোগ দেয়ার বিষয়ে সম্মতি জানিয়েছেন শ্রাবন্তী। ৭ মার্চ দুপুরে বিমান যোগে কলকাতা থেকে ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে তার।’

 

‘শিকারী’ ছবিটি যৌথভাবে পরিচালনা করছেন বাংলাদেশের সীমান্ত এবং কলকাতার জয়দেব। ছবিতে আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন মিশা সওদাগর, লিলি চক্রবর্তী, রেবেকা পারভীন, আলেকজান্ডার বো, সুব্রত ও সব্যসাচী চক্রবর্তী।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা