,

ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রধারী রাজাকার নেই, পুলিশের প্রতিবেদনে আন্দোলনে মুক্তিযোদ্ধারা

downloadব্রাহ্মণবাড়িয়া ॥ ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রধারী ও বেতনভুক্ত কোন রাজাকার নেই বলে পুলিশের দেয়া এক প্রতিবেদনের প্রতিবাদে আন্দোলনে নেমেছে মুক্তিযোদ্ধারা। বুধবার বিকেলে জেলার আখাউড়ার মুক্তিযোদ্ধা প্রতিবাদ সমাবেশ করে। আখাউড়া মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবু সাঈদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা দারুল ইসলাম, মমিনুল হক মিন্টু, সফিকুল ইসলাম মাসুক, রফিকুল হক খাদেম, সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার জমসেদ শাহ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সেলিম ভুইয়া, সাবেক সাধারণ সম্পাদক গাজী আব্দুল মতিন, জেলা জাসদের সাধারণ সম্পাদক জাহাঙ্গির আলম প্রমুখ। প্রতিবাদ সমাবেশে বক্তারা প্রশাসনের এই প্রতিবেদন ঘৃনাভরে প্রত্যাখ্যান করেন। একই সাথে প্রশাসনে স্বাধীনতা বিরোধীদের ভুত রয়েছে বলে অভিযোগ করেন। তারা বলেন, প্রশাসনের যে লোকজন এই তালিকা তৈরি করেছে অবিলম্বে তাদের বিচারের আওতায় আনতে হবে এবং একই সাথে নতুন সঠিক তালিকা তৈরি করতে হবে। না হলে মুক্তিযোদ্ধারা বৃহত্তর আন্দোলনে যাবেন।

উল্লেখ্য, অস্ত্রধারী এবং বেতনভুক্ত রাজাকারদের তথ্য চেয়ে মুক্তিযোদ্ধা মন্ত্রনালয় সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে একটি চিঠি দেয়। তার প্রেক্ষিতে বিভাগীয় কমিশনার জেলা প্রশাসকের কাছে তথ্য চাই। জেলা প্রশাসক থানাগুলো থেকে এসংক্রান্ত তথ্য নিতে ইউএনওদের নির্দেশ দেন। তবে থানা পুলিশ তদন্ত করে আখাউড়াসহ বেশ কয়েকটি উপজেলায় এ সংক্রান্ত শূন্য প্রতিবেদন দাখিল করে। এই প্রতিবেদনের প্রতিবাদে ফোঁসে উঠে মুক্তিযোদ্ধারা। আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব জানান, আমাদের কাছে নির্দেশনা ছিল থানা থেকে তথ্য নিয়ে দেয়ার জন্য। তবে থানায় এ সংক্রান্ত তথ্য না থাকায় তারা শূন্য প্রতিবেদন দেন। জেলা পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, এ সংক্রান্ত কোন তথ্য আমার কাছে নেই। বিষয়টি খোঁজ নেব।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা