,

ব্রাহ্মণবাড়িয়ায় সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

grafterব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কান্দিপাড়া থেকে মো. তাফসির (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। জেলার নবীনগরের বীরগাঁও থেকে এক বছরের সাজাপ্রাপ্ত আসামী মো. ফরহাদ (২৫) ও শিবপুর থেকে ইয়াবাসহ মো. এরশাদ (২৬) নামে আরেকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈনুর রহমান জানান, পৌর এলাকার কান্দিপাড়ার মো. হেবজুল বারীর ছেলে তাফসিরকে বুধবার দুপুরে গ্রেপ্তার করা হয়। সাবেক এক ছাত্রলীগ নেতাকে গুলি করার অভিযোগসহ তাফসিরের বিরুদ্ধে একাধিক গ্রেপ্তারি পরোয়ানা আছে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ জানান, গতকাল বুধবার সকালে উপজেলার শিবপুর এলাকা থেকে ৫৩ পিস ইয়াবাসহ মো. এরশাদকে গ্রেপ্তার করা হয়। গত মঙ্গলবার নবীনগর থানা পুলিশ গ্রেপ্তার করে এক বছরের সাজাপ্রাপ্ত আসামী বীরগাঁও এলাকার মো. আশরাফ উদ্দিনের ছেলে মো. ফরহাদকে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা