,

ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আশুগঞ্জে মুক্তিযোদ্ধার উপর হামলা॥ মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ সমাবেশ॥

Ashuganj Freedom Fighters Attack pohto 02.03.2016আশুগঞ্জ প্রতিনিধি ॥ ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বিরোধের জের ধরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের লালপুরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার নূর আহমদের উপর হামলা করেছে প্রতিপক্ষ প্রার্থীর লোকজন। গুরুত্বর আহত অবস্থায় মুক্তিযোদ্ধা নূর আহমেদকে প্রথমে জেলা সদর হাসপাতালে নেয়া হলে অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে মুক্তিযোদ্ধা নূর আহমেদের ছেলে টিপু সুলতান বাদী হয়ে আশুগঞ্জ থানায় মামলা দায়ের করেছে।
এ হামলার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা মুক্তিযোদ্ধারা। গতকাল বুধবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের মিলনায়তনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ইকবাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ডেপুটি কমান্ডার আব্দুল হাসেম, সাংগঠনিক সম্পাদক শেখ আজিজুর রহমান, সদর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মোতাহার হোসেন, আড়াইসিধা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কাসেম, তালশহর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হোসেন, বীরমুক্তিযোদ্ধা মোবারক হোসেন, আবু সায়েদ, মোজাম্মেল হক গোলাপ, দুধ মিয়া, আব্দুল বারেক প্রমুখ।
বক্তরা বলেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার সমাজ কল্যান ও পূর্নবাসন সম্পাদক নূর আহমদ গত ২৫ ফেব্রুয়ারী বিকেলে লালপুর ইউনিয়ন আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মুর্শেদ মাষ্টারের নির্বাচনী সভায় যোগ দিতে উপজেলার লালপুরের হোসেনপুর এলাকায় রাস্তা দিয়ে যাওয়ার পথে একই এলাকার আওয়ামীলীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আবুল খায়েরের সমর্থক চান ভূইয়া, ইরন মিয়া, এমরান মিয়া, নবী হোসেন, ইয়ার খান, নাঈম, সাফায়েত উল্লাহ, শাহআলম, ফিরোজ আলী, সেলিমসহ বেশ কয়েকজন পথরোধ করে হামলা চালিয়ে বেধরক মারপিট করে গুরুত্বর আহত করে। এ সময় তারা মুক্তিযোদ্ধাদের নিয়ে অশালীন মন্তব্য করেন। পরে গুরুত্বর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বক্তরা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শান্তি দাবি জানান মুক্তিযোদ্ধারা।
আশুগঞ্জ থানার ভারপ্রার্প্ত কমকর্তা মোহাম্মদ সেলিম উদ্দিন জানান, ঘটনার পর মুক্তিযোদ্ধা নূর আহমেদের ছেলে বাদী হয়ে মামল দায়ের করেছে। আমাসীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা