,

বিয়ের প্রস্তাবে রাজী না হওয়ায় কিশোরীকে কুপিয়ে জখম

Alokito-Pabnaপাবনার সুজানগরে বিয়ের প্রস্তাবে রাজী না হওয়ায় এক কিশোরীকে কুপিয়ে জখম করেছে মুকুল কসাই নামে এক বখাটে ও তার সহযোগীরা। আজ বুধবার ভোরে গুরুতর আহত অবস্থায় কিশোরীকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত কিশোরীর বাবা আব্দুল করিম জানান, তিন মাস আগে পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ এলাকায় মুকুল কসাইয়ের বাড়ি ভাড়া নেবার পর থেকেই দুই সন্তানের জনক বাড়িওয়ালা বিয়ের জন্য শিলাকে উত্যক্ত করে আসছিল। এর জের ধরে আজ বুধবার কিশোরীর বাবা আব্দুল করিম কাজের উদ্দেশ্যে বাড়ির বাইরে গেলে বখাটে মুকুল কয়েকজন সহযোগীকে সঙ্গে নিয়ে শিলাকে অপহরণের চেষ্টা চালায়। এ সময় শিলা চিৎকার করলে তারা চাপাতি দিয়ে এলোপাথারি কুপিয়ে দ্রুত পালিয়ে যায়।

এ ব্যাপারে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাকিল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনার পর মেয়ের বাবা আব্দুল করিম বাদী হয়ে বখাটে মুকুল ও অজ্ঞাতনামা চারজনকে আসামী করে একটি মামলা করেছেন। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে। তারা ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন বলেও জানান তিনি। পাবনা জেনারেল হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেল’র প্রোগ্রাম অফিসার মুক্তার হোসেন বলেন, পরিবারটি দরিদ্র হওয়ায় আমরা আমাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করার চেষ্টা করছি। এ ব্যাপারে পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক মঞ্জুরা রহমান বলেন, হাসপাতালে ভর্তির পর থেকে আমরা সার্বিকভাবে চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করছি। কিশোরীর মাথা, ঘাড় ও হাতে গুরুতর জখম হয়েছে। মেয়েটি মানসিকভাবেও বিপর্যয়ের মধ্যে রয়েছে, আমরা তাকে স্বাভাবিক করার চেষ্টা করছি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা