বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসা নির্মাণ করবে যাত্রীবাহী সুপারসনিক জেট বিমান

 

 

আন্তর্জাতিক ডেস্ক : যাত্রীবাহী সুপারসনিক জেট বিমান নির্মাণের ঘোষণা দিয়েছে মার্কিন মহাকাশ সংস্থা নাসা। এ বিষয়ে একটি প্রাথমিক নকশার প্রণয়ন করা হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি। বিমানটিতে সবচেয়ে দ্রুত গতিতে যাত্রীরা তাদের গন্তব্যে পৌঁছতে পারবে।

 

2016_03_01_20_35_05_5Y1z1WyMvuwZmJPPKxzoZDfNP6mZug_original

নতুন এ উদ্যোগের অংশ হিসেবে শব্দহীন সুপারসনিক প্রযুক্তির প্রাথমিক নকশার কাজ করার জন্য বিমান নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিনকে ১৭ মাসে ২০ মিলিয়ন ডলার দেবে নাসা। লকহিড মার্টিন বিমান তৈরির জন্য প্রয়োজনীয় মূল বিষয়গুলো নিয়ে কাজ করবে। এর পাশাপাশি বিমানের একটি বিস্তারিত প্রাথমিক নকশা প্রণয়ন করবে তারা। এ কাজে লকহিড মার্টিন সহযোগী হিসেবে কাজ করছে সিনসিনাটির জিই অ্যাভিয়েশন ও ক্যালিফোর্নিয়ার ট্রাই মডেলস ইনকর্পোরেশন।

 

 

সিএনএন জানিয়েছে, নাসার ২০১৭ সালের বাজেটের নতুন অ্যাভিয়েশন হরাইজনস উদ্যোগের অধীনে এসব ‘এক্স-প্লেনস’ নির্মাণ করা হবে। এ সম্পর্কে সোমবার ভারজিনিয়ার অরলিংটনের জাতীয় বিমানবন্দরে নাসার প্রশাসক চার্লস বোল্ডেন জানান, ‘পরিবেশবান্ধব, নিরাপদ ও শব্দহীন বিমান তৈরির মাধ্যমে মানুষের বিমানযাত্রাকে আরো বেশি দ্রুগগতিসম্পন্ন এবং সুনিয়ন্ত্রিত ও কার্যকর বিমান পরিচালনা পদ্ধতি সৃষ্টির লক্ষ্যে নাসা কঠোর পরিশ্রম করে যাচ্ছে।’

 

 

এক বিবৃতিতে নাসা জানায়, প্রয়োজনীয় অর্থসহায়তা ঠিকঠাক থাকলে ২০২০ সাল নাগাদ এ বিমানের ফ্লাইট ক্যাম্পেইন আরম্ভ হতে পারে। এর আগে ২০০৩ সালে সুপারসনিক বিমানে যাত্রী পরিবহণ সেবা বন্ধ করে দেয় ফরাসী-ব্রিটিশ এয়ারওয়ে কনকর্ড। ২০০০ সালে ফ্রান্সের প্যারিসে একটি দুর্ঘটনায় বিমানের ১১৩ যাত্রী মারা গেলে বিমানটির যাত্রী সংখ্যা কমতে থাকায় এ পদক্ষেপ নেয় কনকর্ড।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান