,

বাংলাদেশ এ আরো বড় বিমানবন্দর তৈরির ঘোষণা আসছে

 

 
নিজস্ব প্রতিবেদক : দেশে বিরাট আয়তনের আরো একটি আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ করা হবে। আর সেই ঘোষণা কিছুদিনের মধ্যেই আসছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘শুধু পদ্মাসেতু নয়, এখন একটি আন্তর্জাতিক বিমানবন্দর করা হবে। সেটা আমাদের প্রধানমন্ত্রী পরিকল্পনা নিচ্ছেন। আপানাদের ঘোষণা দেয়া হবে সেটি কোন জায়গায় হবে আর কতো তারিখে হবে।’

2016_02_15_22_07_33_uauT9OmSmJc8Uoar5RMK6rrjvwsN7C_original

মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ট্রাক টার্মিনালে আয়োজিত বাংলাদেশ ট্রাক ও কাভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়নের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভায় তিনি এ কথা জানান।

 

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আপানার নিশ্চয়ই জানেন আমাদের এয়ারপোর্টটা অনেকাংশেই ছোট। আমাদের সব কিছু বৃদ্ধি পাচ্ছে। এই জন্য আমাদের বড় এয়াপোর্টের প্রয়োজন। রাস্তা ঘাটগুলোতে এক্সপ্রেস রেলওয়ের চিন্তা করছেন প্রধানমন্ত্রী। এ জন্য ঢাকা-চট্টগ্রামের রাস্তার আইল্যান্ড বড় করা হয়েছে। প্রধানমন্ত্রীর চিন্তা আছে রাস্তার মাঝখান দিয়ে ফ্লাইওভারের মতো এক্সপ্রেস ট্রেন দেয়া হবে।’

 

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ যখন এভাবে এগিয়ে চলছে তখন একটি দল দেশে বিশৃঙ্খলার চেষ্টা করছে। তারা বিদেশি, ধর্মযাজক ও মসজিদের ইমামকে হত্যা করছে। তারা দেখাতে চাচ্ছে এদেশে আইএস আছে, আর আমরা তাদের নিয়ন্ত্রণ নিতে পারছি না। আমি দৃঢ় কণ্ঠে বলবো, আমরা সকল প্রকার অপশক্তি মোকবেলা করতে প্রস্তুত আছি। আমাদের সেই সামর্থ আছে। আমরা এসবের দাঁত ভাঙা জবাব দিতে পারি। ইতিমধ্যে এসব হত্যাকাণ্ডের সাথে জড়িতদের ধরতে আমরা সক্ষমও হয়েছি।’অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা