,

লাদেন জিহাদের জন্য রেখে গেছেন ২৯ মিলিয়ন ডলার

 

আন্তর্জাতিক ডেস্ক : মা বিন লাদেনআল কায়েদার সাবেক প্রধান নিহত ওসামা বিন লাদেন মৃত্যুর আগে জিহাদের জন্য তার উত্তরাধিকারীদের নামে ২৯ মিলিয়ন ডলার দিয়ে গেছেন। ২০১১ সালে মার্কিন হামলায় নিহত হওয়ার আগে এক দলিল সম্পাদনের মাধ্যমে এ সম্পত্তি লাদেন দিয়ে যান। মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্র ওই অভিযানে জব্ধ করা বেশ কিছু নথি প্রকাশ করেছে। তাতে এ তথ্য পাওয়া গেছে। বিবিসির এক খবরে বিষয়টি জানা গেছে।
দলিলে লাদেন তার পরিবারের সদস্যদের উদ্দেশে বলেছেন, আমার কথা মেনে চলো এবং সম্পদ আল্লাহর নামে জিহাদের জন্য ব্যয় করো।

b3874ef508699ec14ba0dba73b3c470e-56d5d45d6f491
আরেকটি চিঠিতে লাদেন তার বাবাকে অনুরোধ জানিয়েছেন, মৃত্যর পর যেন তিনি তার স্ত্রী ও সন্তানের দেখাশোনা করেন।
চিঠির এই অনুরোধ থেকে জানা যায়, মৃত্যুর শঙ্কা লাদেনের ছিল। চিঠিতে লাদেন আরও লিখেছেন, যদি আমাকে হত্যা করা হয়, তাহলে আমার জন্য প্রচুর দোয়া ও আমার নামে দান করো। কারণ স্থায়ী বাড়িতে পৌঁছাতে আমার প্রচুর সহযোগিতা দরকার পড়বে।

 

 

দলিলে লাদেনের সম্পত্তি সুদানে রয়েছে উল্লেখ করা হলেও স্পষ্ট নয় তা নগদ অর্থ না অন্য কোনও আকারে আছে। এছাড়া জানা যায়নি তার উত্তরাধীকারী কেউ এ সম্পদ পেয়েছেন কি না।১৯৯০ দশকের দিকে সরকারের অতিথি হিসেবে সুদানে পাঁচ বছর ছিলেন লাদেন।

 

অন্য চিঠিগুলোয় লাদেন পশ্চিমা দেশগুলোর সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ও আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের পরিপ্রেক্ষিতে বিভিন্ন কাজের নির্দেশনা দিয়েছেন।উল্লেখ্য, ২০১১ সালের মে মাসে পাকিস্তানের অ্যাবোটাবাদে মার্কিন স্পেশাল ফোর্সের অভিযানে অবস্থান করা বাড়িতে নিহত হন লাদেন। এরপর থেকে আল-কায়েদার নেতৃত্ব দিচ্ছেন সংগঠনটির সাবেক সেকেন্ড-ইন-কমান্ড আয়মান আল-জাওয়াহিরি।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা