,

মৃত্যুর আট বছর পর প্রেক্ষাগৃহে মান্না

 
বিনোদন ডেস্ক : ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি চিত্রনায়ক মান্নার অকালপ্রয়াণে অনিশ্চয়তার মুখে পড়ে তার অসমাপ্ত চলচ্চিত্র ‘লীলামন্থন’। তবু ডামি চরিত্র ব্যবহার করে ছবিটির কাজ শেষ করেন পরিচালক জাহিদ হোসেন। কিন্তু অনিশ্চয়তা যেন পিছু ছাড় ছিলো না। সেন্সর বোর্ড আর মুক্তিযোদ্ধা সংসদের আপত্তির মুখে গেল বছরের শেষ দিকে ছবির কিছু অংশ কর্তন করে আবারো সেন্সর বোর্ডে জমা দেয়া হয়। অবশেষে ছবিটি প্রদর্শনের অনুমতি মিলেছে। তাই মান্নার মৃত্যুর আট বছর পর আগামী ২৫ মার্চ প্রেক্ষাগৃহে আসছে ‘লীলামন্থন’।

2016_03_01_13_05_32_i3GpOZWqUUegRpuqqKm8PkDE5sJqMV_original

আগামী ২৫ মার্চ দেশ জুড়ে মুক্তি পাচ্ছে জাহিদ হোসেনের পরিচালনায় নির্মিত ‘লীলামন্থন’। ছবির নায়ক মান্না গত হয়েছে আট বছর আগে, তারপরও ছবিটি দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করবে বলেই মনে করেন নির্মাতা।

 

 

মুক্তিযুদ্ধ বিষয়ক ছবিটি দীর্ঘ পাঁচ বছর ধরে সেন্সর বোর্ডে আটকে ছিলো। ২০০৫ সালে দৃশ্যধারণের কাজ শুরু হলেও, মান্নার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ছবির ৯০ শতাংশ কাজ শেষ হয়। তারপর ২০১১ সালে যাবতীয় কাজ শেষ করে সেন্সরে জমা দেওয়া হয়। কিন্তু সেন্সর বোর্ড ও মুক্তিযোদ্ধা সংসদের আপত্তির কারণে পাঁচ বছর আটকে থাকে ছবিটি। সম্প্রতি ছবিটি প্রদর্শনের অনুমতি মিলেছে।

 

 

‘লীলামন্থন’ চলচ্চিত্রে মান্নার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়িকা মৌসুমী। এছাড়াও রয়েছেন পপি, শাহনূর, মুক্তি, দীঘি, বাপ্পারাজ, আলীরাজ, আনোয়ারা, শহিদুল আলম সাচ্চু, মিশা সওদাগর প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা