,

মা-ছেলের মরদেহ এক বছর পর কবর থেকে উত্তোলন

 

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলায় পেট্রোলবোমায় নিহত মা-ছেলের মরদেহ এক বছর পর কবর থেকে উত্তোলন করা হয়েছে। এরা হল পলাশ বালুচরপাড়া এলাকার মৃত আরমান মিয়ার বড় মেয়ে আসমা বেগম ও তার ছেলে শান্ত।মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুনতাসীর আহমেদ নিহতদের মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে নিহতদের পারিবারিক কবরস্থান থেকে মরদেহ দুটি উত্তোলন করা হয়।

 

norsingdhiiii1456838222

এসময় পলাশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার দাস, মামলার তদন্ত কর্মকর্তা এস আই ইব্রাহিম ও পলাশ থানার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।মামলার তদন্ত কর্মকর্তা এসআই ইব্রাহিম জানান, ২০১৫ সালে ৩ ফেব্রুয়ারি বিএনপির ডাকা হরতাল-অবরোধ চলাকালে রাত ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকায় দুর্বৃত্তরা আইকন পরিবহনের একটি যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা নিক্ষেপ করে। এতে বাসের ২১ যাত্রী অগ্নিদগ্ধ হন এবং ৮ যাত্রী মারা যান। ঘটনার পর একজনের মরদেহ ময়নাতদন্ত করা হলেও বাকি ৭ জনের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলার স্বচ্ছতা, ন্যায় বিচার ও সুষ্ঠু তদন্তের স্বার্থে আদালত নিহতদের মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা