,

পরকীয়ার জেরে স্ত্রী ও প্রেমিককে খুন

images_104112চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার এয়াকুব নগর এলাকায় এক নারীসহ দুজন খুন হয়েছেন। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটনা ঘটে।

নিহতরা হলেন মাকসুদুর রহমান (৩৫) ও আসমা বেগম (২৫)। মাকসুদুর সম্পর্কে আসমার খালু। ঘটনার পর থেকে আসমার স্বামী মো. হৃদয় পলাতক। তিনি এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে পুলিশ জানায়।

জানা যায়, মালয়েশিয়া প্রবাসী হৃদয়ের সঙ্গে কয়েক বছর আগে আসমার বিয়ে হয়। এরপর মালয়েশিয়া গিয়েছিলেন তিনি। সম্প্রতি তিনি দেশে ফেরেন। এরই মধ্যে হৃদয়ের স্ত্রীর সঙ্গে তার খালুর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি হৃদয় বাড়ি এলে অবৈধ সম্পর্কের বিষয়টি তার ১০ বছরের ছেলে আকাশ বাবাকে জানিয়ে দেয়।

এরপর থেকেই হৃদয় মানসিকভাবে ভেঙে পড়েন। মঙ্গলবার রাতে স্ত্রীকে গলাটিপে হত্যা করেন। পরে খালুকে ছুরিকাঘাত করে খুন করে পালিয়ে যান হৃদয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক পঙ্কজ বড়ুয়া বলেন, রাত পৌনে ৯টার দিকে দুজনকে আনা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার দক্ষিণ মিজানুর রহমান খান বলেন, মাকসুদুরের এক ছেলে হৃদয়কে জানায় তার বাবার সাথে আসমার (হৃদয়ের স্ত্রী) সম্পর্ক আছে। এ কথা শুনেই ঘরে গিয়ে আসমাকে গলা টিপে খুন করে হৃদয়। এরপর ঘর থেকে বেরিয়ে হৃদয় বাসার কাছেই একটি চায়ের দোকানে যায়, সেখানে মাকসুদুর বসে ছিলেন। মাকসুদুরকে ছুরিকাঘাত করেই হৃদয় পালিয়ে যায়।

তিনি জানান, হত্যাকাণ্ডের পর পুলিশ ঘটনাস্থলে গেছে। তবে রাত ১০টা পর্যন্ত হৃদয়কে আটক করা সম্ভব হয়নি।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা