,

অনেক পরিচালক সিনেমার প্রস্তাব দিয়ে ফোন করেন : সুজানা

1456830252-Suzena-2মডেলিংয়ের ফাঁকে নাটকে নিয়মিত অভিনয় করছেন সুজানা জাফর। চলতি মাসে ইউটিউবে প্রচারিত মিজানুর রহমান আরিয়ানের ‘তাই তোমাকে’ নাটকে তাহসানের বিপরীতে অভিনয় করে বেশ সুনাম অর্জন করেছেন এই মডেল-অভিনেত্রী। এখনকার কাজ ও অন্যান্য প্রসঙ্গ নিয়ে আলাপ করেছেন তিনি।

প্রশ্ন : কেমন কাটছে আপনার সময়?

উত্তর : কাজ নিয়েই ব্যস্ত আছি। গতকাল (সোমবার) একটা ব্রাইডাল ফটোশুট করেছি।

প্রশ্ন : শুনলাম নতুন বিজ্ঞাপনের কাজ শুরু করতে যাচ্ছেন?

উত্তর : হ্যাঁ। দেড় বছর পর নতুন কোনো বিজ্ঞাপনের কাজ শুরু করতে যাচ্ছি। একটা ইলেকট্রনিক প্রোডাক্টের বিজ্ঞাপন। সবকিছু ঠিক থাকলে আগামী মাসের শেষের দিকে এর শুটিং করতে ভারতে যাব।

প্রশ্ন : ‘তাই তোমাকে’ নাটকটি দিয়ে তো ভালো সাড়া পেয়েছেন!

উত্তর : এতটা সাড়া পাবো ভাবিনি। কম-বেশি সবাই অনেক প্রশংসা করেছেন। ইউটিউবে নাটকটি প্রচারের পর আমার ফেসবুক বন্ধু ও ভক্তরা অনেক শুভেচ্ছা জানিয়েছিলেন। আসলে নাটকের গল্পটাই অনেক চমৎকার ছিল। নির্মাণও দারুণ হয়েছে। সহশিল্পীরা ছিলেন অনেক আন্তরিক।

প্রশ্ন : মডেলিং থেকে নাটক করছেন। চলচ্চিত্রে অভিনয় করার ইচ্ছে আছে কি?

উত্তর : ভালো চিত্রনাট্য পেলে চলচ্চিত্রে অভিনয় করব। গল্পের গাঁথুনি অনেক মজবুত হতে হবে। অনেক পরিচালক সিনেমার জন্য ফোন করেন কিন্তু তাঁদের বলা গল্প আমার পছন্দ হয় না। এ জন্য এখনো আমি চলচ্চিত্রে অভিনয় করছি না। ভালো পরিচালকের কাছ থেকে মনের মতো চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেলে চলচ্চিত্রে অভিনয় করতে কোনো আপত্তি নেই।

প্রশ্ন : ভালো চিত্রনাট্য বলতে আপনি কী বোঝাতে চাচ্ছেন?

উত্তর : যেমন আমার খুব পছন্দের ছবি ‘হঠাৎ বৃষ্টি’। ছবিটা কিন্তু সবার ভালো লেগেছে। আমিও এ ধরনের ছবিতে কাজ করতে চাই। যে ছবিটি পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে দেখা যাবে, আর আমিও অভিনয় করতে স্বাচ্ছন্দ্যবোধ করব। এনটিভি

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা