,

এমন পরাজয় হতাশাজনক : ম্যাথিউজ

srilanka-lrg20160301182459স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ লড়াইয়ে হেরে গেছে শ্রীলঙ্কা। ফলে এশিয়া কাপের ফাইনালে ওঠা অনেক কঠিন হয়ে গেল লঙ্কানদের। দলের এমন হারের পর দারুণ হতাশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউজ। বিশ্বকাপের আগে এ হারে নিজেদের আত্মবিশ্বাসে চির ধরবে মনে করেন এ লঙ্কান।

মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচে শেষে সংবাদ সম্মেলনে ম্যাথিউজ বলেন, ‘এ হার সত্যিই হতাশাজনক। আপনি যদি ধারাবাহিকভাবে হারতে থাকেন তাহলে আপনার আত্মবিশ্বাস অনেক নিচে নেমে যাবে। বিশেষ করে বিশ্বকাপের আগে। আমাদের কোনো কিছুই ঠিক হচ্ছে না, ব্যাটিংয়ে অবশ্যই সবাইকে আরও দায়িত্বশীল হতে হবে।’

এদিন জয়ের ব্যাপারে কতটা আত্মবিশ্বাসী ছিলেন জানতে চাইলে বলেন, ‘আমরা লড়াকু স্কোরই গড়েছিলাম। কিন্তু ভারতের ব্যাটসম্যানরা খুব ভালো ব্যাটিং করেছে। শেষদিকে মনে হয়েছে আমরা ১৫-২০ রান কম করেছি। তবে আজকের ব্যাটিং নিয়ে সন্তুষ্ট।’

সাঙ্গাকারা-জয়াবর্ধনের অবসরের পর দলটি ব্যাটিংয়ে তেমন কিছু করতে পারছে না শ্রীলঙ্কা। দলের আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান দিলশানও রান খরায় ভুগছেন। তাদের অভাবেই দলের এমন অবস্থা কিনা জানতে চাইলে বলেন, ‘এ প্রশ্নের উত্তর আমি আগেও দিয়েছি। একজন খেলোয়াড় সারা জীবন খেলবেন না। আর সব সময়ই সিনিয়ররা ভালো খেলবে না। তরুণদের আরও দায়িত্ব নিয়ে খেলতে হবে।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা