,

বর্তমান সরকার এক-এগারোর চেয়েও খারাপ : খালেদা জিয়া

62516_00নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, বর্তমান সরকার ১ / ১১ এর চেয়েও খারাপ। এর জন্য তাদেরও বিচার হবে।

আজ মঙ্গলবার রাতে গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়ে বিগত আন্দোলনে দলের হতাহত ও ক্ষতিগ্রস্ত নেতা-কর্মীদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে খালেদা জিয়া এ কথা বলেন। জিয়াউর রহমান ফাউন্ডেশন এই অনুষ্ঠানের আয়োজন করে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে বিএনপির চেয়ারপারসন বলেন, ‘১ / ১১ এর কথা তিনি নিজেই উঠিয়েছেন। তিনি তাঁদের শপথে গিয়েছিলেন। বলেছিলেন, এই সরকার তাঁদের আন্দোলনের ফসল। তাহলে তিনি এটা করেছিলেন। তিনিতো বাদ পড়তে পারেন না।’

খালেদা জিয়া বলেন, ‘অন্যায় না করলে ভয় কীসের। তিনিতো কাকুতি-মিনতি করে ১১ মাস পরে বের হয়েছিলেন। আর আমি ফাইট করেছিলাম। দেশ ছেড়ে যাইনি। এক বছর ৮ দিন কারাগারে ছিলাম। আর উনি হাতে মেহেদি লাগিয়ে বিদেশে গিয়েছিলেন।’

বিএনপি চেয়ারপারসন বলেন, দেশ এখন মোটেও ভালো নেই। আন্দোলন সংগ্রাম নেই তবুও প্রতিদিন নেতা-কর্মীদের ধরা হচ্ছে। যারা জামিন পাচ্ছে তাঁদের জেল গেটেই গ্রেপ্তার করা হচ্ছে। ওরা ১ / ১১ এর চেয়েও খারাপ। এর জন্য তাদেরও বিচার হবে।

১ / ১১ এর সময়কার কয়েকজন সামরিক কর্মকর্তার নাম উল্লেখ করে বিএনপি চেয়ারপারসন বলেন, ‘যারা দেশে আছে তারা কেন ভেতরে নেই। বহাল তবিয়তে আছে। মাসুদকে (লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন আহমেদ) এক্সটেনশন কে দিয়েছে। উনি যদি এদের কথা মিন করেন তাহলে এদের ধরিয়ে দেখিয়ে দেবেন।’

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী, খন্দকার গোলাম আকবর, শাহাদাত হোসেন, শরীফুল ইসলাম ও ফরহাদ হালিম প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা