,

ইরানের ভোটাররা ‘সঠিক ও যথার্থ পথ’ বেছে নিয়েছে : রুহানি

1456849894আন্তর্জাতিক ডেস্ক : ইরানের উদারপন্থী প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, তার দেশের ভোটাররা ‘সঠিক ও যথার্থ পথ’ বেছে নিয়েছে। মঙ্গলবার রুহানির মিত্ররা নির্বাচনের চূড়ান্ত ফলাফলে গুরুত্বপূর্ণ বিজয় অর্জন করার পর হাসান রুহানি একথা বললেন।

ইরানের সংসদীয় নির্বাচনে রুহানির কূটনৈতিক নীতির বিরোধীতাকারীরা সংস্কারপন্থীদের কাছে পরাজিত হয়েছে। রক্ষণশীলরাও আসন হারিয়েছে। রুহানি বলেন, ‘এদেশের মালিক হচ্ছে জনগণ… তারা এদেশের চলার পথ ও দিক নির্ধারণ করে থাকেন।’

তেহরানে এক অটো ইন্ডাস্ট্রি কনফারেন্সে তিনি বলেন, ‘আমি আমাদের বুদ্ধিমানও সাহসী জনগণকে ধন্যবাদ জানাই। তারা সম্মুখে কদম ফেলেছেন।’

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমা বিশ্বের সাথে দীর্ঘদিনের অচলাবস্থা নিরসনের প্রতিশ্রুতি দিয়ে প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল বিজয়ের দিকে ইঙ্গিত করে
তিনি বলেন, ‘যদি এখনও কেউ কেউ মনে করে থাকেন যে আমাদের দেশের অন্যদের সঙ্গে সংঘাতে যাওয়া উচিৎ তাহলে তারা ২০১৩ সালের বার্তা উপলব্ধি করতে পারেননি।’ রুহানি বলেন, ‘সহযোগিতা হওয়া উচিত সবার স্বার্থ। আজ সংঘাতের যুগের অবসান ঘটেছে।’

ইরানের সংসদীয় নির্বাচনে ২৯০ আসনের মধ্যে কোন গোষ্ঠি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তবে ফলাফল দেখে অনুমান করা যাচ্ছে রুহানি একটি কার্যোপযোগি সংখ্যাগষ্ঠিতা অর্জনে সক্ষম হবেন।

নির্বাচনে প্রধান রক্ষণশীলরা ১০৩, সংস্কারপন্থী ও উদারপন্থীরা ৯৫, স্বতন্ত্ররা ১৪ আসন পেয়েছে। সংখ্যালঘুরা পেয়েছে ৫ আসন এবং ৪ প্রার্থীর কোন একক দলের সঙ্গে সংশ্লিষ্টতা নেই।

প্রায় ৬৯টি আসনে কোন সুস্পষ্ট বিজয়ী নেই। এর মানে আগামী এপ্রিলে এখানে দ্বিতীয় দফা নির্বাচন হতে হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা